দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।‘পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়’ উল্লেখ করে তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য বলে মনে করেন তিনি।তিনি বলেন, এ আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এটাই হোক আমাদের অঙ্গীকার। পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক এই প্রত্যাশা করি। আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।তিনি আরও বলেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি- তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা Read more

শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১
শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের উপর ধারাবাহিক যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা Read more

নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঙ্গালপাড়া দশানী নদীতে দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙনে ফসলি Read more

কুমিল্লায় একদিনে বজ্রপাতে তিন শিশুসহ নিহত ৫
কুমিল্লায় একদিনে বজ্রপাতে তিন শিশুসহ নিহত ৫

কুমিল্লার বরুড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় পৃথক বজ্রপাতে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। Read more

আলোহীন জীবনে একে অপরই ভরসা, সহায়তার অপেক্ষা
আলোহীন জীবনে একে অপরই ভরসা, সহায়তার অপেক্ষা

কুপি বাতির নিভু-নিভু আলো। অন্ধকারে আধো-আধো ভেসে ওঠে দুই বৃদ্ধ মানুষের মুখ। রাস্তার পাশে পলিথিনে মোড়ানো জীর্ণ একটি ছোট্ট দোকানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন