বরিশালের উজিরপুরে চলন্ত অবস্থায় একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসি বাসের পেছন থেকে ব্যাটারি সংযোগে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। এতে বাসটির উপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনায় কোনো যাত্রী হতাহত না হলেও যাত্রীদের মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। হাইওয়ে পুলিশের গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। সবাই অক্ষত আছে। তবে তাদের মালামাল পুড়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সড়কে আধা ঘণ্টার মতো যানচলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেনিয়ার ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১০৮
কেনিয়ার ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১০৮

কেনিয়ায় গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৮ মার্চ) দেশটির সরকারি এক Read more

‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’
‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

এবারের জাতীয় নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (০৭ জানুয়ারি) আগারগাঁওয়ে Read more

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি
সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় Read more

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান
আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান

সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লাগার ঘটনায় শাকিলা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন