আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক জোট।মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জোটের পক্ষ থেকে মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে জোটের পক্ষ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটাধিকার পুনরুদ্ধার, টেকসই জনবান্ধব সংস্কার, নিবর্তনমূলক কালো আইন বাতিল এবং অন্তর্বর্তীকালীন সরকারে জবাবদিহিতা নিশ্চিতে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে স্মারকলিপি দেবে বলে জানিয়েছে।মানববন্ধনে গ্রীন পার্টির সভাপতি রাজু আহমেদ খাান বলেন, ‘আমরা চাই উপদেষ্টারা একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন উপহার দেবে। জনগণের আকাঙিক্ষত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।’সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন বলেন, ‘জনগণের দাবি নিয়ে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেই দাবি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান আপনারা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আমরা দেখেছি নির্বাচন এলেই নানা ষড়যন্ত্র কাজ করে। যারা উপদেষ্টা পরিষদে আছে তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন সময় এসেছে সাধারণ মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’জনতার অধিকার পার্টির সভাপতি তরিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করছেন। কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা চাই না এই উপদেষ্টারা পরবর্তী সময় সংসদে যেয়ে আওয়ামী লীগের মতো সংসদকে কলঙ্কিত করুক৷’দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, ‘যে উপদেষ্টাদের নির্বাচনের খায়েশ জেগেছে তারা শেখ হাসিনার মতো দুর্নীতিবাজ। আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ গত এক বছরে হাজার হাজার কোটি টাকা লুট-পাট করেছে। তারা এই কালো টাকা নির্বাচনে ব্যবহার করবে। তাদের দুর্নীতির সব তথ্য জনগণের কাছে আছে। এই দাবি ব্যক্তি বা সংগঠনের দাবি না এটি জনগণের দাবি।’আমজনতা দলের সাধারণ সম্পাদক মো.তারেক রহমান বলেন, ‘উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে পারবে না। আপনাদের মনে হতে পারে জুলাই অভ্যুত্থাানে ছাত্র উপদেষ্টারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। কিন্তু আজ যা মনে হচ্ছে কাল তা মনে নাও হতে পারে৷ উপদেষ্টারা সরকারি টাকায় নির্বাচন করার ছক একেছে। তারা নির্বাচন কারার উদ্দেশ্যে এক উপজেলায় ৪০০ কোটি টাকা বরাদ্দ নিয়েছে।’তিনি বলেন, ‘আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ভাই ব্রাদারের সরকার বানিয়ে ফেলেছেন। নির্দিষ্ট অঞ্চলের উপদেষ্টা বানিয়ে ফেলেছেন। নির্বাচন করবে ত্যাগীরা। তারা সংসদে যাবে। এই সমস্ত উপদেষ্টাদের নির্বাচনের খায়েশ জন্মেছে তার মানে তারা সেই পরিমাণ আখের গুছিয়েছে। যারা নির্বাচনের আগ্রহ দেখিয়েছে তাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করতে হবে।’তিনি বলেন, ‘আমরা আজ ঐকমত্য কমিশনে স্মারকলিপি দেবো। এই কারণে যে আগামীর সরকার কী কী করবে সেটি নিয়ে কমিশন অনেক গবেষণা করেছে কিন্তু অন্তর্বর্তী সরকার কী করবে সেটি নিয়ে তাদের কোনো কাজ নেই।’মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে জোটের নেতারা ঐকমত্য কমিশনের কার্যালয়ে স্মারকলিপি দিতে প্রবেশ করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ
গায়ের রঙ কালো হওয়ায়  স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় পুড়িয়ে মারার ঘটনায় আট বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ভারতের রাজস্থানের উদয়পুরের একটি আদালত। Read more

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দৌলতকান্দী রেলস্টেশন–সংলগ্ন আউটার রেললাইন থেকে তাঁর Read more

আবারও রাজধানীতে বাসে আগুন
আবারও রাজধানীতে বাসে আগুন

ঢাকা বাড্ডায় মাত্র দুদিনের ব্যবধানে ফের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।রোববার (১৪ ডিসেম্বর) Read more

দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন
দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক Read more

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতি ও অনিয়মের কারখানা
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতি ও অনিয়মের কারখানা

মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল দুর্নীতি ও অনিয়মে ভরপুর। পতিত সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত দোসররা এখনো আছেন আগের মত গুরুত্বপূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন