দেশের বাজারে আরেক দফায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছেসোমবার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গতকাল (রোববার) সোনার দাম কমানো হয়েছিল।নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে এক লাখ ৩৮ হাজার ৮৪২ টাকায়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য
ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

ফরিদপুর জেলার সালথা উপজেলার অন্তর্গত বল্লভদি ইউনিয়নের বাউশখালী গ্রামে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুই শত বছরের পুরনো বাউশখালী Read more

ভেঙে পড়ার আশঙ্কা, তবু চলতে বাধ্য হাজারো মানুষ সেই সেতু দিয়ে
ভেঙে পড়ার আশঙ্কা, তবু চলতে বাধ্য হাজারো মানুষ সেই সেতু দিয়ে

নড়াইল সদর উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ খালের উপর নির্মিত এই সেতুটি এখন এলাকার মানুষের জন্য আতঙ্কের নাম। পাঁচ থেকে সাত Read more

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

পায়রা নদীতে বড়শিতে ১১ কেজির পাঙ্গাশ, ৯ হাজার টাকায় বিক্রি
পায়রা নদীতে বড়শিতে ১১ কেজির পাঙ্গাশ, ৯ হাজার টাকায় বিক্রি

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ফেলা বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। রবিবার (২৭ জুলাই) বেলা ১১ Read more

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দল
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত কানাডা'র হাই কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (১৯ মে) উখিয়া উপজেলার Read more

চট্টগ্রামে দ্রুতগামী বাসের চাপায় প্রাণ গেল মাইক্রোবাস চালকের
চট্টগ্রামে দ্রুতগামী বাসের চাপায় প্রাণ গেল মাইক্রোবাস চালকের

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল চত্বরে দ্রুতগামী বাসের চাপায় মোহাম্মদ সোহেল (৪০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন