বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দেন।চলতি বছরের ২১ মে তিনি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করেছিলেন। ছয় মাস পর্যন্ত এ পদে থাকার কথা থাকলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।পদত্যাগের কারণ সম্পর্কে অধ্যাপক ড. মুহসিন উদ্দীন বলেন, ‘আমি যখন যোগদান করি, তখনই পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে ছয় মাসের বেশি দায়িত্বে থাকব না। মেয়াদ শেষ হতে বিশ-পঁচিশ দিনের মতো বাকি থাকতে ইউডিসির স্পিন্ডেল প্রকল্পের একটি টিম বাজেট অ্যাসেসমেন্টে আসে। কিন্তু তারা বাজেট পর্যালোচনার পাশাপাশি আমার সম্পর্কে কিছু ভিন্ন ধরনের পর্যবেক্ষণ তুলে ধরে।’তিনি আরও বলেন, ‘তাদের মন্তব্যগুলোর মধ্যে ছিল—একজন অধ্যাপক কেন রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন, কেন আমি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় উপস্থিত থাকি, বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করি, কিংবা ক্যাম্পাসে অবস্থান করি না। এসব মন্তব্য আমার কাছে অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও অপমানজনক মনে হয়েছে। তাই আমি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়িয়েছি।’এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, ‘রেজিস্ট্রারের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি শুনেছি, তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা আমার হাতে পৌঁছেনি।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা
ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে Read more

অজানা পাহাড়ি জনগোষ্ঠি থেকে যেভাবে মহাশক্তি হিসেবে গড়ে উঠেছিল পারস্য সাম্রাজ্য
অজানা পাহাড়ি জনগোষ্ঠি থেকে যেভাবে মহাশক্তি হিসেবে গড়ে উঠেছিল পারস্য সাম্রাজ্য

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে, পারসিস অঞ্চলের পার্সিয়ানরা ছিল এক অজানা পাহাড়ি জনগোষ্ঠী। কিন্তু তাদের মধ্যে এক অসাধারণ নেতা আবির্ভূত Read more

নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি
নবজাতক শিশুকে বিক্রি করে দিল দুই নানি

স্বামী পরিত্যক্ত মেয়েকে নিয়ে একই ঘরে থাকেন মা। সাথে দুই বছর বয়সী নাতি। অভাবের সংসারে মা-মেয়ে দুজনই জীবন চালান ভিক্ষা Read more

ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল

ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার Read more

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

ইসরাইলে ভয়ংকর ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরাইলে ভয়ংকর ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে পাল্টা-পাল্টি হামলার জবাব দিচ্ছে দুই দেশ। এবার ইসরায়েলে ভয়ংকর ফাতাহ-১ ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন