চলতি বছরের শেষ দিকে চালু হতে যাচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন সার্ভিস। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ ডিসেম্বর চূড়ান্ত গন্তব্য তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করবে প্রথম ট্রেনটি।পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী মুহম্মদ হানিফ আব্বাসি আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, প্রস্তাবিত ট্রেনটি হবে পুরোপুরি পণ্যবাহী এবং পাকিস্তান, ইরান ও তুরস্কের ত্রিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি এবং সহজ করতে তিন দেশের সরকার এ উদ্যোগ নিয়েছে।ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তাম্বুল পর্যন্ত এই রুট সম্পর্কে সংবাদ সম্মেলনে হানিফ আব্বাসি জানান, মালবাহী ট্রেনটি ইসলামাবাদ থেকে রওনা হয়ে প্রথমে তাফতান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে। ইসলামাবাদ থেকে তাফতানের দূরত্ব ২ হাজার কিলোমিটার।তারপর তাফতান থেকে ইরানের জাহেদান ও তেহরান হয়ে তুর্কমেনিস্তানে প্রবেশ করবে ট্রেনটি। তুর্কমেনিস্তান থেকে কাজাখস্তান ও রাশিয়া হয়ে ইস্তাম্বুলে পৌঁছাবে সেই ট্রেন। এই পুরো রুটের দৈর্ঘ্য হবে ৮ হাজার কিলোমিটার এবং ইসলামাবাদ থেকে ইস্তাম্বুলে পৌঁছাতে ট্রেনটি সময় নেবে ২০ থেকে ২৫ দিন।প্রস্তাবিত ট্রেনটির নাম দেওয়া হয়েছে আইটিআই (ইসলামাবাদ-তেহরান-তুরস্ক) ট্রেন সার্ভিস। সোমবারের সংবাদ সম্মেলনে পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, “আমরা আরও আগেই আইটিআই ট্রেন সার্ভিস চালু করতে চেয়েছিলাম; কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতাজনিত কিছু সমস্যা, বিশেষ করে হামাস-ইসরায়েল সংঘাতের কারণে এই প্রকল্পটি শুরু করতে বিলম্ব হয়েছে। এখনও এই প্রকল্পের অপারেশনাল, প্রশাসনিক ও লজিস্টিক কিছু দাপ্তরিক কাজ বাকি আছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সেগুলো শেষ হয়ে যাবে। তারপর ৩১ ডিসেম্বর ইস্তাম্বুলের উদ্দেশে ইসলামাবাদ ছেড়ে যাবে প্রথম আইটিআই ট্রেনটি, ইনশাল্লাহ।”সূত্র : গালফ নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন : বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ
জাকসু নির্বাচন : বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া Read more

কণার গানের তালে মাতলেন নোরা ফাতেহি
কণার গানের তালে মাতলেন নোরা ফাতেহি

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের উন্মাদনা দেশের গন্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে Read more

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে বিএনপির ৩১'দফা শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় হোটেল গ্রান্ড Read more

ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর
ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শিক্ষার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে Read more

মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু
মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু

আফ্রিকা মহাদেশের মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৯ আগস্ট) জানিয়েছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন