বৈরী আবহাওয়া, সাগর উত্তাল ও ভারী বর্ষণে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের প্রায় এক শতাধিক বসতবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। এতে এই সমস্ত বসতবাড়িতে থাকা সাধারণ মানুষ গুলো পড়েছে বিপাকে।বৃহস্পতিবার (২৯ মে) বিকালের দিকে, এই দুটি দ্বীপের বাসিন্দাদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়,গভীর সাগর সংলগ্ন দ্বীপের উপকুলবর্তী প্রায় এক শতাধিক বসতবাড়ির বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। বর্তমানে তাদের চলাচলের রাস্তা গুলো পানির নিচে। স্বল্প সময়ের মধ্যে পানিবন্দি থেকে মুক্ত হতে না পারলে দৈনন্দিন কাজে বাধাগ্রস্থ হবে। পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ারও আশঙ্কা রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে সেন্টমার্টিনের বাসিন্দা ব্যবসায়ী জোবায়ের জানান, গতকাল গভীর রাত থেকে ভারী বর্ষণে প্লাবিত হয়ে যায় আমাদের এলাকা। পানি চলাচলের রাস্তা না থাকার কারণে স্বল্প সময়ের মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে এই সমস্ত বসতবাড়ি সদস্যরা। পানি চলাচলের রাস্তা গুলো সংস্কার করা প্রয়োজন। বৃষ্টি কমে গেলে পানিবন্দি হয়ে পড়া বসতবাড়ির বাসিন্দাদের চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেও জানান তিনি।শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা জেলে আব্দুর শুক্কুর জানিয়েছেন, নাফনদী ও সাগর উপকূলে অবস্থিত বসতবাড়ি গুলো বর্ষা মৌসুম এলেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে থাকে। এই সমস্ত এলাকার বেশীরভাগ জনগোষ্ঠী অসহায়। তাদের জীবিকা নির্বাহ করার এক মাত্র রাস্তা হচ্ছে সাগরে মাছ শিকার করা।৫৮ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার আমাদের পরিবারে অভাব অনটন লেগেই আছে। পাশাপাশি গতকাল রাত থেকে বৈরী আবহাওয়া ভারী বর্ষণ ও জোয়ারের পানির ধাক্কায় নাফনদ সংলগ্ন বেড়ীবাঁধের বেশ কয়েকটি পয়েন্ট ভাঙ্গন ধরেছে। পাশাপাশি সাগরের জোয়ারের পানির আঘাত করছে। উক্ত দ্বীপের পশ্চিমপাড়া এলাকার নবনির্মিত বাঁধটি পানির তোড়ে ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে। সাগরে পানির উচ্চতাও চোখে পড়ার মতো। যে কোন মূহুর্তে বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।যদি ভেঙ্গে যায় বিগত কয়েক বছর আগের মতো পশ্চিমপাড়া এলাকাসহ দ্বীপের বেশ কয়েকটি পাড়া সাগরে বিলীন হয়ে যাবে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, দূর্যোগে মোকাবেলায় উপকুলবর্তী এলাকায় অবস্থিত অসহায় মানুষ গুলোর  কোন বিপদে আপদে সঠিক সময়ে পাশে থাকার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের আগে থেকেই নির্দেশ প্রদান করা আছে।পাশাপাশি ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া মানুষ গুলোর সার্বিক পরিস্থিতি যাচাই বাছাই করে বিষয়টি লাগব করার জন্য দায়িত্বরতদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন
পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন

ঢাকার ধামরাইয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মো. তোফাজ্জল মিয়া (৪৮) ও স্ত্রী জয়তুন বেগমকে গ্রেফতার করেছে ধামরাই Read more

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (২৬ অক্টোবর) Read more

রঙ-বেরঙের বেলুন বিক্রি করে রাহুলের সংসারে এসেছে স্বচ্ছলতা
রঙ-বেরঙের বেলুন বিক্রি করে রাহুলের সংসারে এসেছে স্বচ্ছলতা

এক বছর ধরে গ্যাসভর্তি বেলুন বিক্রি করছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলের ঘাট গ্রামের রাহুল (২২)। তার গ্রামে কোনো সহায়-সম্বল Read more

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন

মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা দলের দ্বী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন Read more

ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা
ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৯ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর এইসব বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪০টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান Read more

দেশের ১০ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
দেশের ১০ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।  একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন