রাজশাহীর বাঘা উপজেলার খানপুর-পদ্মার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় একাধিক গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ‘নীচ খানপুর’ এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, বন্যা পরবর্তী সময়ে চর এলাকায় প্রায় দুই বিঘা জমি নিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’ ও বাঘার স্থানীয় মনতাজ মন্ডল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে মনতাজ মন্ডলসহ কয়েকজন খড় কাটতে গেলে দুপুর সাড়ে ৩টার দিকে কাকন বাহিনীর প্রায় ১০-১৫ জনের একটি দল আগ্নেয়াস্ত্র নিয়ে আসে এবং গুলি চালায়।বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ নিহার চন্দ্র মন্ডল জানিয়েছেন, আহতদের প্রত্যেকের গায়ে একাধিক গুলির চিহ্ন ছিল। এর মাঝে আমান মন্ডল (৪০) গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে আনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান। পরে নাজমুল মন্ডল (২৮) ও মারা যান। এ ছাড়াও মনতাজ মন্ডল (৩৫) ও রাকিম মন্ডল (২২) কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এই বিষয়ে বাঘা থানা অফিসার-ইন-চার্জ (ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ টিম ঘটনা স্থল ও হাসপাতালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি; অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ব্যালটে সাদিক ও ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেয়া ছিল’
‘ব্যালটে সাদিক ও ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেয়া ছিল’

নির্বাচনে কারচুপি ও পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মিরপুরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গ্রাম পোড়াদহের আখের মোড়ে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোকবার্তা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল Read more

নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ
নরসিংদীতে চাঁদাবাজি বন্ধের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে চাঁদাবাজি, শোষণ ও অত্যাচার বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাজারের সর্বস্তরের Read more

নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ
নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে কালিয়া উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বারইপাড়া ফেরিঘাট Read more

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আটক ৩

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন