ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার তদন্ত কাজে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করা হয়েছে। তদন্ত কাজে ‘বিশ্ববিদ্যালয়ের যেকোনো ব্যক্তিকে ডেকে তথ্য যাচাই-বাছাই করতে পারবে’ মর্মে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, নিরাপত্তা সেল, ক্রীয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক প্রতিনিধি ও সিআইডি-কুষ্টিয়া ইউনিটের ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের তদন্ত কাজে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী বা অন্য কোন ব্যক্তিকে ডেকে তথ্য যাচাই-বাছাই করতে পারবেন।জানা গেছে, সাজিদ হত্যার দিন রাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিআইডি। ১০ সেকেন্ডের একটা ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ভবনের সামনে দিয়ে গভীর রাতে ৩ জন লোক ভ্যানে করে যাচ্ছিলেন। তাদের জিজ্ঞেসাবাদের জন্য খুঁজছে সিআইডি। পাশাপাশি আরো অনেকগুলো ক্লু নিয়ে নিয়ে সিআইডি আগাচ্ছে বলেও জানানো হয়েছে।জানতে চাইলে কুষ্টিয়া ইউনিট সিআইডি কর্মকর্তা সাইফুল বলেন, ‘গতকাল সবার সঙ্গে মতবিনিময় করে সহযোগিতা চেয়েছি। অনুমতি চাওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রজ্ঞাপন জারি করছে। হয়তো দ্রুত সময়ের মধ্যে তা আমাদের হাতে আসবে।’উল্লেখ্য, রোববার সাজিদ আব্দুল্লাহ’র হত্যার তদন্তের অগ্রগতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিততিতে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের সঙ্গে সিআইডি প্রতিনিধি টিমের মতবিনিময় হয়।মতবিনিময়কালে সন্দেহভাজনকে সনাক্ত করতে সহযোগিতা চেয়েছেন তদন্ত টিম। বৈঠকে তদন্তের স্বার্থে সিআইডিকে সার্বিক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।নিহত সাজিদ আব্দুল্লাহ আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ১৭ জুলাই তাকে ক্যাম্পাসের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে মৃত ভেসে থাকতে দেখা যায়। ময়নাতদন্তের ভিসেরা রিপোর্ট প্রকাশিত হলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে জানানো হয়।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও এক বন্দির মরদেহ
গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও এক বন্দির মরদেহ

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন Read more

ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান
ভয়ের কোনো কারণ নেই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক রহমান

ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিজয় দিবসের এই Read more

কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু
কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু

চট্টগ্রাম আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে ৩ টি মহিষের Read more

ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি
ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার দু’দিন পর ভিডিও সামনে এনে বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য Read more

বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই: খসরু
বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের বিকল্প নেই: খসরু

বিশ্বসংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐকমত্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (১৭ জুন) Read more

ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা
ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা

ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি যোদ্ধারা। হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন