বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অন্তবর্তী সরকার কে উদ্দেশ্য বলেছেন, ‘আজকে অন্তবর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐক্যমত নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। ‘সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।মঈন খান আওয়ামীলীগকে উদ্যেশ্য করে বলেন, ‘বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের ওপর জেল–জুলুম–নির্যাতন করে এ দেশ থেকে বিরোধীদল নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে।’এসময় মঈন খান আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারি শাসন ব্যবস্থা চালু করেছিল, তাদের কেউ-ই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি।’পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব বকতিয়ার উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টুসহ বিভিন্ন নেতারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫
মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় Read more

চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় একটি আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামুনের Read more

টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর)
টিভিতে আজকের খেলা (৩ নভেম্বর)

দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। রয়েছে ইতালি, স্পেন ও ইংলিশ লিগের ম্যাচও। চলুন এক নজরে দেখে নেয়া যাক Read more

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার
কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ Read more

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭
মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

মেক্সিকোতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। খবর সামা Read more

শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. ইউনূসের
শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. ইউনূসের

জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জুলাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন