মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো লস ব্লাঙ্কোসরা।এমবাপ্পে-বেলিংহ্যামের গোলে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা। বিরতির পর দুদলের কেউই আর পায়নি গোলের দেখা। সবশেষ মৌসুমের চার এল ক্লাসিকোতে জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে বদলা নেয়ার মিশনে কোচ জাবি আলোনসোর জন্যও ছিল অগ্নিপরীক্ষা। বিপরীতে নিষেধাজ্ঞায় ডাগআউটে নেই বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।শুরু থেকেই আক্রমণে যাওয়া রিয়াল এগিয়ে যেতে পারতো ম্যাচের পঞ্চম মিনিটেই। তবে ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি। মিনিট নয়েকের মাথায় স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে। এবারও বাধ সাধে ভিএআর। অফসাইডে বাতিল হয় গোল।তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। ম্যাচের ২২ মিনিটে জুড বেলিংহ্যামের অ্যাসিস্টে ঠিকই স্কোরলাইন ১-০ করেন এমবাপ্পে।সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। পাল্টা আক্রমণে ম্যাচের ৩৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ফারমিন লোপেজ।অবশ্য বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে গ্যালাক্টিকোস। ডিবক্সের ভেতরে ফাঁকায় দাঁড়িয়ে সহজ ফিনিশিং জুড বেলিংহামের। ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় জাবির দল।সব মিলিয়ে প্রথমার্ধে ৭০ শতাংশ বলের দখল রেখেও আক্রমণে পিছিয়ে ছিল কাতালান শিবির। বিপরীতে টার্গেটে ৬ শট নিয়ে দুটিতেই গোলের দেখা পায় মাদ্রিদ।বিরতির পর আবারও পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। তবে এমবাপ্পের নেয়া স্পটকিক ফিরিয়ে ব্যবধান বড় হতে দেননি বার্সা গোলরক্ষক শেজনি। ৭২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে মাঠে নামেন রদ্রিগো। তবে কোচের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোস জানান ব্রাজিলিয়ান এই তারকা।পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচের ইনজুরি সময়ে রদ্রিগোর সেটপিস ফিরিয়ে আরও একবার বার্সার ত্রাণকর্তা হিসেবে হাজির হন শেজনি।আর শেষ দিকে পেদ্রি লাল কার্ড দেখলে উত্তেজনা ছড়ায় ডাগআউটে। হাতাহাতিতে জড়ান দুদলের ফুটবলার-কর্মকর্তারা। এর মাঝেই শেষের বাঁশি বাজান রেফারি আর জয় নিয়ে ঘরে ফেরে গ্যালাক্টিকোস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
ফটিকছড়িতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মাটিচাপা পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা Read more

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ছয় ডিন
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ছয় ডিন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন পদত্যাগ করেছেন। পদত্যাগের দাবিতে গতকাল (রোববার) দিনভর বিক্ষোভ, উপাচার্য ও Read more

ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন
ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন

উন্নতমানের ‘ইমাদ’ ও ‘কাদর’ নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।  শনিবার (১৮ অক্টোবর) দেশটির  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস Read more

যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক
যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক

যশোরে মৃত শিক্ষিকার পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুষ গ্রহণকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে দুর্নীতি দমন Read more

বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের
বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

সারাদেশের ন্যায় ৭ দফা দাবিতে বরিশালেও ব্লকেড কর্মসূচি করেছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে মহাসড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন