ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রতিবাদ ও চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ আয়োজনের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কর্মসূচির কথা জানান তিনি।ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেন, ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিপ্লবী সংগ্রাম জারি রাখতে ছাত্র-জনতা মাঠে থাকবে।’ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশের সব মসজিদে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হবে।কর্মসূচিতে দেশের আপামর ছাত্র-জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, ওসমান হাদির রক্তের আমানত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কাম্য নয়’
‘বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কাম্য নয়’

বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক ও কাম্য নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট Read more

বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয় রাতে পর্তুগাল, নরওয়ে ও ইতালির জয়
বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয় রাতে পর্তুগাল, নরওয়ে ও ইতালির জয়

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে ইউরোপের তিন ফুটবল পরাশক্তি পর্তুগাল, নরওয়ে ও ইতালি। শেষ মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ গোলে আয়ারল্যান্ডকে Read more

জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ
জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ Read more

সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ
সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ছেন Read more

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আজ শনিবার (০১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। অপারেটররা আজ থেকেই Read more

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩ জন
জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩ জন

জয়পুরহাটে পূর্বশত্রুতার জেরে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ভাবি-দেবরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন