বৃহস্পতিবারের বড় বিক্ষোভের পর শুক্রবার (৯ জানুয়ারি) রাতেও বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। লন্ডন থেকে প্রচারিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাজধানী তেহরানের সাদাতাবাদে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এছাড়া কুদস স্কয়ারেও অনেকে এসেছেন। এর পাশাপাশি তাবরিজেও বিক্ষোভকারীদের দেখা গেছে।ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যহত হওয়া সত্ত্বেও মানুষ বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তারা ‘স্বৈরাচারের মৃত্যু হোক’-সহ বিভিন্ন স্লোগান দিয়েছেন।বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটলেও শুক্রবার রাতের পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী ইরানে এখন শুক্রবার মধ্যরাত এবং বিক্ষোভ চলমান রয়েছে।নাভিদ মোহেব্বি নামে এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে ইরানের দ্বিতীয় বৃহৎ শহর মাসহাদে এত মানুষ জড়ো হয়েছেন যে এক দিক থেকে আরেক দিক দেখা যাচ্ছে না। এটি আয়াতুল্লাহ খামেনির হোম টাউন।সূত্র: ইরান ইন্টারন্যাশনালএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে জলাতঙ্কে মারা গেল মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি
ফরিদপুরে জলাতঙ্কে মারা গেল মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি

ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকজন মানুষকে কামড়িয়ে আহত করা একটি পাগলা ঘোড়া অবশেষে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াটির Read more

রাজশাহীতে বিদেশি অস্ত্র-বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার, আটক ১
রাজশাহীতে বিদেশি অস্ত্র-বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার, আটক ১

রাজশাহী নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় মুনতাসিরুল আলম Read more

এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার
এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারের Read more

ইসরায়েলি সেনাদের আশ্রয়কেন্দ্র উড়িয়ে দিলো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা
ইসরায়েলি সেনাদের আশ্রয়কেন্দ্র উড়িয়ে দিলো  ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া একটি বাড়ি উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা। আজ মঙ্গলবার (০১ Read more

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫
যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টিউয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় Read more

সিরাজগঞ্জে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি
সিরাজগঞ্জে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে দূর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন