মাইলস্টোন স্কুলে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।রবিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে এই মন্তব্য করেন তিনি।হাসনাত বলেন, সচিবালয় এখন সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও গুন্ডামির আস্তানা হয়ে উঠেছে, যেখানে আমাদের সাধারণ মানুষ হিসেবে গণ্যই করা হয় না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অনিয়ম ও দৌরাত্ম্য বন্ধ না হলে চাকরিপ্রার্থীরা লাল ফিতার জটিলতা ও প্রভাবের শৃঙ্খল থেকে কখনোই মুক্তি পাবে না। এটি আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্য।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএসের বৈষম্য রোধের দাবিতে, কিন্তু আজও পিএসসির কার্যক্রমে সমন্বয়হীনতা বিদ্যমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনো ভাগ-বাটোয়ারা ও পোস্টিং নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে এখনই সংস্কার করা জরুরি। তাদের অগ্রাধিকার তালিকায় চাকরিপ্রার্থীরা নেই। যারা সেখানে দায়িত্বে আছেন, তারা সময়ের সঙ্গে তাল মেলাতে পারছেন না। এই অদক্ষতা ও উদাসীনতার ফলেই নতুন প্রজন্মের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।হাসনাতের অভিযোগ, অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে আমলারা। তারা নিজেদের পদোন্নতি নিশ্চিত করেছে, কিন্তু সাধারণ চাকরিপ্রার্থীদের দুর্ভোগ এখনো কমেনি।তিনি বলেন, পিএসসি আন্তরিকভাবে সংস্কারের চেষ্টা করছে। বিসিএস এক বছরের মধ্যে শেষ করার সুপারিশও করা হয়েছে। তবে চাকরি বিধি সংশোধনের এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে। তারা যদি এই অনিয়ম বন্ধ করতে না পারে, তাহলে লালফিতার দৌরাত্ম্য থেকে চাকরিপ্রার্থীরা মুক্তি পাবে না।সাম্প্রতিক বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিমানটি যদি মাইলস্টোনে না পড়ে সচিবালয়ে পড়ত, তাহলে হয়তো দুর্নীতির মূল জায়গাটাতেই আঘাত হতো।রাজনৈতিক বিবেচনায় ভাইভা নেওয়ার সমালোচনা করে তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন না হলে বিসিএস কখনোই স্বচ্ছ ও ন্যায়সংগত হবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

‎‎গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে বাসের হেলপারসহ ২জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।‎শনিবার (২ Read more

ফরিদপুরে এনসিপির প্রধান সমন্বয়কারী আ.লীগ নেত্রীর মেয়ে
ফরিদপুরে এনসিপির প্রধান সমন্বয়কারী আ.লীগ নেত্রীর মেয়ে

ফরিদপুরে সদ্যঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মো. সোহেল রানা। সম্প্রতি Read more

মুন্সিগঞ্জে কলাবাগান থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
মুন্সিগঞ্জে কলাবাগান থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজের কলাবাগান থেকে নিখোঁজ এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আয়নাল হক (৬৫)।রবিবার (৩১ আগস্ট) Read more

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন মোহাম্মদ সুফিউর রহমান। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে।রবিবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ Read more

বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি
বিক্ষোভ দমনে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি

ইরানে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭৪ বোতল মাদকদ্রব্য ও মাদক বিক্রির ৪০ হাজার নগদ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত যুবক সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন