নরসিংদীতে ফোনে কথা বলে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম সৈকত চন্দ্র দে (৩০)। তিনি ঘোড়াশাল পাইকসা গ্রামের উত্তম কুমার দে এর ছেলে। সে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের কাজ করত।ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের বুকিং কর্মকর্তা ও পুলিশ জানায়, ওই যুবক রেললাইনের ওপর দিয়ে ফোনে কথা বলে হেঁটে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কা লেগে রেললাইন থেকে ছিটকে পড়ে সে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসূফ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ Read more

আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান
আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান

এবার অবৈধ আফগান নাগরিকদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। এখন বলপ্রয়োগ করে তাদের সীমান্ত পার করানো হচ্ছে Read more

পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার
পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। আজ শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এ Read more

চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব
চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলো যেন ঝড় তুলেছে। ইউরোপের শক্তিশালী দলগুলো একের পর এক হেরে যাচ্ছে দক্ষিণ আমেরিকার এসব দলের কাছে। Read more

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা

 পেয়ারার অনেক গুণ। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেয়ারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে বাড়াতে পারে। পেয়ারার পাতাও কতটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন