মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি লোকাল বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৫৫) মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাস উকিলবাড়ি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী ফাতেমা বেগমকে চাপা দেয় এবং খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন।মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, বেলা ১২টার দিকে খবর পেয়ে আমরা দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, এর মধ্যে এক নারী মারা গেছেন। রেকারের সাহায্যে বাসটির উদ্ধার কাজ চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেয়ার বাজারে সাকিবের বিনিয়োগের তথ্য চেয়েছে দুদক
শেয়ার বাজারে সাকিবের বিনিয়োগের তথ্য চেয়েছে দুদক

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসানের শেয়ার বাজারে বিনিয়োগের তথ্য চেয়েছে Read more

ব্যাটিং ব্যর্থতায় আবারও হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
ব্যাটিং ব্যর্থতায় আবারও হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

চলমান অ্যাশেজে প্রথম দুই টেস্টে হারের পর ইংল্যান্ডের জন্য অ্যাডিলেড টেস্টে জয়ের বিকল্প নেই। তবে পার্থ ও ব্রিসবেনের মতো এখানেও Read more

ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

হাইকোর্ট নিয়ে মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ
হাইকোর্ট নিয়ে মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ

ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য Read more

ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
ডিএমপির ৪ থানার ওসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) Read more

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন