চলমান অ্যাশেজে প্রথম দুই টেস্টে হারের পর ইংল্যান্ডের জন্য অ্যাডিলেড টেস্টে জয়ের বিকল্প নেই। তবে পার্থ ও ব্রিসবেনের মতো এখানেও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ছে না সফরকারীদের। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসেও চাপ সামলাতে পারেননি ইংলিশ ব্যাটাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২১৩ রান, যা এখনো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ১৫৮ রানে পিছিয়ে।দ্বিতীয় দিনের শুরুতে ৮ উইকেটে ৩২৬ রান নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে দিনের শুরুতে বেশি সময় টিকতে পারেনি স্বাগতিকরা। মাত্র ৫০ বলের মধ্যেই শেষ হয় তাদের ইনিংস। সব মিলিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৩৭১। উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি করেন সর্বোচ্চ ১০৬ রান। ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার ৫৩ রানে ৫ উইকেট নিয়ে বোলিংয়ে কিছুটা স্বস্তি এনে দেন।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ১৬.৪ ওভারেই স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭১। দশম ওভারে ওলি পোপ ও বেন ডাকেটকে ফিরিয়ে দেন নাথান লায়ন। এই দুই উইকেটের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় উঠে যান তিনি।এরপর ডুবতে থাকা ইংল্যান্ডকে রক্ষার দায়িত্ব নেন  হ্যারি ব্রুক ও অধিনায়ক বেন স্টোকস। পঞ্চম উইকেটে তাদের ৫৬ রানের জুটি কিছুটা স্থিতি এনে দেয়। তবে ৩৭তম ওভারে ক্যামেরুন গ্রিন ব্রুককে (৪৫) ফিরিয়ে দিলে আবারও ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। অল্প সময়ের মধ্যেই স্কোর গিয়ে দাঁড়ায় ৫৪.১ ওভারে ৮ উইকেটে ১৬৮।দলের কঠিন সময়ে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যাচ্ছেন স্টোকস। নবম উইকেটে জফরা আর্চারকে সঙ্গে নিয়ে ৪৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তিনি। ছয় নম্বরে নামা স্টোকস ১৫১ বলে ৪৫ রানে অপরাজিত আছেন। আর্চার ৪৮ বল খেলে করেছেন ৩০ রান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.3.2 শনাক্ত, ২৫ অঙ্গরাজ্যে বিস্তার
যুক্তরাষ্ট্রে নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.3.2 শনাক্ত, ২৫ অঙ্গরাজ্যে বিস্তার

যুক্তরাষ্ট্রজুড়ে নতুন এক কোভিড-১৯ ভ্যারিয়েন্ট BA.3.2 ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই ভ্যারিয়েন্ট Read more

‘হাসিনার ভুলেই সব শেষ’
‘হাসিনার ভুলেই সব শেষ’

সোমবার বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর খবরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া, সেটি নিয়ে অন্য দলের প্রতিক্রিয়া, বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়িয়ে নতুন Read more

ভারতের বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র
ভারতের বিশাল পরিমাণ আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ভারত থেকে রপ্তানি করা আমের অন্তত ১৫টি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কাগজপত্রে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও Read more

রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

রাজধানীর মিরপুর বেনারসি পল্লী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত Read more

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’: চীন
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’: চীন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’ বলে মন্তব্য করেছে চীন। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তব্যে Read more

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব
সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব

নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। এছাড়া সর্বনিম্ন বেতন ৩৫ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন