প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। শনিবার (২৫ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত দিক নিয়ে আলোচনা করেন। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।রোববার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।তিনি বলেন, বৈঠককালে জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্কের বন্ধন তুলে ধরে বলেন, পাকিস্তান বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে।জেনারেল মির্জা আরও বলেন, করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌপথে যোগাযোগ ইতিমধ্যে চালু হয়েছে। ঢাকা-করাচি আকাশপথ চালুর প্রস্তুতিও প্রায় সম্পন্ন, যা আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে বলে আশা করা হচ্ছে।আলোচনায় উভয়পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে তারা ভুয়া খবর, বিভ্রান্তিমূলক প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যবহার করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে লড়াই করতে হলে বৈশ্বিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা দরকার।সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার Read more

ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা
ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী Read more

নিরাপত্তার স্বার্থে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জোরালো
নিরাপত্তার স্বার্থে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জোরালো

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে আবেদন।দেশের সর্ববৃহৎ বাঘাইছড়ি উপজেলায় নেই কোনো ফায়ার স্টেশন। প্রতিবছর এই উপজেলায় অগ্নিকাণ্ডের আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি Read more

আনোয়ারায় সড়ক থেকে উদ্ধারের ১৫ দিন পর দাদীর জিম্মায় শিশু আয়েশা
আনোয়ারায় সড়ক থেকে উদ্ধারের ১৫ দিন পর দাদীর জিম্মায় শিশু আয়েশা

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশাকে অবশেষে আদালতের নির্দেশে দাদীর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের ১৫ দিন Read more

যৌন নিগ্রহের অভিযোগে ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক
যৌন নিগ্রহের অভিযোগে ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলটকে আটক করা হয়েছে।রবিবার (২৯ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের Read more

খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন