পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুইদিন পর আইসিইউতে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। একই ঘটনায় সেদিনই (১৮ এপ্রিল) মেহের আলী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হন আশিকুজ্জামান শামীম নামে অপরজন।শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকায় এশিয়ান হাইওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত মোজাফফর দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রী পাড়া এলাকার বাসিন্দা। শামীমের বাড়িও একই এলাকায়। নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার বাসিন্দা। তারা তিনজনই জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন। মোজাফফর ওই সংগঠনের দেবীডুবা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে শ্রমিক ইউনিয়নের চিঠি বিতরণের উদ্দেশ্যে তিনজন একসাথে মোটরসাইকেলে করে লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে আসার পর মেহের আলীকে মৃত ঘোষণা করেন ডাক্তার। মোজাফফর আর শামীমকে প্রথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।মোহাফফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে গুড হেলথ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২০ এপ্রিল) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আশিকুজ্জামান শামীম বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা স্থিতিশীল আছে বলে নিশ্চিত করেছেন স্বজনরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সবশেষ আজ বুধবার করলেন ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে। যে কারণে Read more

১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু
১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

রাজশাহীর আমচাষিদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে রাজশাহীর আম পাড়ার মৌসুম। বুধবার (৭ মে) Read more

দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬
দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬

সারাদেশে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু ও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।রবিবার Read more

হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

হবিগঞ্জ জেলার মাধবপুরে মাদক মামলায় বাবুল মিয়া (৩৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার Read more

গাজীপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন
গাজীপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন

বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা। মঙ্গলবার (১৬ Read more

আজ ২৮ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল
আজ ২৮ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন