এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটার যে ব্যাট হাতে নিয়েই আবারও মাঠে ঝড় তুলছেন।এক সেঞ্চুরির রেশ কাটতে না কাটতেই যে আরেকটি নিয়ে হাজির হয়েছেন ডি ভিলিয়ার্স। সেটিও আবার আগেরটির থেকে কম বলে।ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগে আজ অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনো করেছেন তিনি। ব্রেট লি-পিটার সিডলদের বেধড়ক পিটিয়ে ৩৯ বলে তিন অংক স্পর্শ করেছেন। সিডলের বলে আউট হওয়ার আগে ৪৬ বলে খেলেছেন ১২৩ রানের ইনিংস। ২৬৭.৩৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৮ ছক্কা ও ১৫ চারে।ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সংস্করণের ম্যাচটিতে ৬ উইকেটে ২৪১ রান করে। জবাব দিতে নেমে ১৪৬ রানে অলআউট হয় ব্রেট লির নেতৃত্বাধীন দল। এতে ৯৫ রানের জয় পায় প্রোটিয়া লিজেন্ডসরা।ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৪১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডি ভিলিয়ার্স। সেদিন ১০ উইকেটের জয়ের ম্যাচে ৫১ বলে ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৫ চারের বিপরীতে ৭ ছক্কা মেরেছিলেন ৪১ বছর বয়সী ব্যাটার। তার আগের ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৬১ রানের অপরাজিত ইনিংস।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান
টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান

বর্তমানে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। যেখানে প্রতিটি বলেই বদলে যেতে পারে ম্যাচের গতিপথ। আর এই গতিময় ফরম্যাটে ধারাবাহিকতা ধরে Read more

ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন
ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন

উন্নতমানের ‘ইমাদ’ ও ‘কাদর’ নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।  শনিবার (১৮ অক্টোবর) দেশটির  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস Read more

বিশ্বে ২০২৫ সালে ১২৮ সাংবাদিককে হত্যা
বিশ্বে ২০২৫ সালে ১২৮ সাংবাদিককে হত্যা

সদ্য বিদায়ী বছর ২০২৫ সাল বিশ্বব্যাপী সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য ছিল রক্তক্ষয়ী একটি বছর। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) Read more

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী
বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তারা বিএনপি এবং জামায়াত উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে Read more

করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী আবির নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (২৫ Read more

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত
ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের সামরিক বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন।  বুধবার (০৭ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন