ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এই নীতিতে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই ১০৭ দেশের তালিকায় বাংলাদেশও আছে।সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং আমেরিকা মহাদেশের বহু দেশ এই তালিকার অন্তর্ভুক্ত।এর ফলে দেশটি ভ্রমণে যাওয়া যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সুসংগঠিত ও নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জোরদার হবে।হালনাগাদ তালিকা অনুযায়ী, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিকদের এখন থেকে আমিরাতে যাওয়ার আগেই ভিসা নিতে হবে।ইউএই প্রবেশে ভিসা প্রয়োজন এমন দেশগুলোর তালিকামোট ১০৭টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ।এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো — আফগানিস্তান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তুরস্ক, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, পালাউ, সামোয়া এবং টুভালু।এই বিস্তৃত তালিকা ইউএই-এর সংগঠিত অভিবাসন নীতির প্রতিফলন, যা দেশটিতে আগত ভ্রমণকারীদের আগেই নিরাপত্তা ও ভ্রমণ প্রোটোকল পূরণের নিশ্চয়তা দেয়।২০২৫ সালে ৯টি দেশের জন্য ভিসা নিষেধাজ্ঞাহালনাগাদ নীতির পাশাপাশি ইউএই সাময়িকভাবে নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্মভিসা নিষিদ্ধ করেছে। এর কারণ হিসেবে প্রশাসনিক ও নীতিগত বিষয়কে উল্লেখ করা হয়েছে।নিষিদ্ধ দেশগুলো হলো — নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, সুদান, ক্যামেরুন, লাইবেরিয়া, বেনিন প্রজাতন্ত্র, কঙ্গো এবং বুরুন্ডি।এই নিষেধাজ্ঞা চাকরি ও পর্যটন—উভয় ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক পদক্ষেপ এবং ভবিষ্যৎ নীতিগত পর্যালোচনার পর পরিবর্তন হতে পারে।ভ্রমণকারীদের জন্য পরামর্শদ্রুত ভিসা পাওয়ার প্রতিশ্রুতি দেয় এমন ভুয়া ট্রাভেল এজেন্টদের থেকে সতর্ক থাকুন। কারণ ভিসা প্রতারণা এখনও বড় সমস্যা। নিয়মিত ইউএই ইমিগ্রেশনের অফিসিয়াল আপডেট অনুসরণ করুন, কারণ কূটনৈতিক পরিস্থিতির পরিবর্তনে নীতিমালা পরিবর্তিত হতে পারে।সূত্র: সামাটিভিএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি
মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি

সৌদি আরবের পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন নিয়ম অনুযায়ী, মসজিদ ও স্কুল থেকে ৫০০ মিটারের মধ্যে কোনো তামাক পণ্যের Read more

কুড়িগ্রামে চুরি হওয়া অটোরিকশাসহ যুবক গ্রেফতার
কুড়িগ্রামে চুরি হওয়া অটোরিকশাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারীচালিত অটোরিকশাসহ জাকির হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) অটোরিকশার মালিক গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে Read more

চকরিয়ায় ক্যামব্রিয়ান স্কুলে হামলা, শিক্ষক-ছাত্রীসহ আহত ৭
চকরিয়ায় ক্যামব্রিয়ান স্কুলে হামলা, শিক্ষক-ছাত্রীসহ আহত ৭

কক্সবাজারের চকরিয়ার ক্যামব্রিয়ান স্কুলে অতর্কিত হামলায় দুই শিক্ষক, এক ছাত্রীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা স্কুলে ভাঙচুর চালিয়ে শিক্ষকদের মারধর Read more

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন সিইসি
এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন সিইসি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন শাপলা প্রতীক দেওয়া হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার এ এম এম Read more

বিশ্বজুড়ে খাদ্যের দাম কমেছে, এফএও’র তথ্য
বিশ্বজুড়ে খাদ্যের দাম কমেছে, এফএও’র তথ্য

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী খাদ্যের দাম ০.৮ শতাংশ কমেছে, যা এপ্রিলের তুলনায় উল্লেখযোগ্য। এই Read more

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন