’সময়ের কণ্ঠস্বরে ঘুষ-কাণ্ডের সংবাদ প্রকাশের পর বদলি হলেন বরগুনার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মহসীন খান। তাকে জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।উল্লেখ থাকে যে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বদলির আদেশে সই করেন। এর আগে গত মঙ্গলবার সময়ের কণ্ঠস্বরে ‘তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর তার বিরুদ্ধে জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। যদিও তার বদলির আদেশে কোন কারণ উল্লেখ করা হয়নি। সেই আদেশে তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহআলমকে অস্থায়ীভাবে (প্রেষণে) দায়িত্ব দেওয়া হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক মাসে রেকর্ড মানুষের ওমরাহ পালন
এক মাসে রেকর্ড মানুষের ওমরাহ পালন

সৌদি আরবে হিজরি মাস রবিউস সানীতে রেকর্ড ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ ওমরাহ পালন করেছেন, যা এ পর্যন্ত অন্যতম Read more

শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ
শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এক মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) Read more

জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারকে দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে সমান ৩ ভাগে Read more

ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক
ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করায় রেজাউল করিম সোহাগ নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে Read more

শিমুলিয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল
শিমুলিয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল

ঐতিহ্য ধরে রাখতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আবারও ফেরি চলাচল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মা নদী রক্ষায় ড্রেজিংয়ের Read more

চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান
চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২০ এপ্রিল) রাত ২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন