সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  রোববার (২৬ অক্টোবর) সকালে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরবর্তীতে তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্স-এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করে দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন এবং দেশমাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।  অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, মহাপরিচালক, বিআইআইএসএস, চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সহ সেনাবাহিনীর সকল ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডারবৃন্দ, ইঞ্জিনিয়ার ইউনিটসমূহের অধিনায়কবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট
কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টা সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য Read more

ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি অস্ত্রগুলিসহ আটক ৪
পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি অস্ত্রগুলিসহ আটক ৪

পাবনা শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনটি অস্ত্র বিপুল পরিমাণ গুলিসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) রাতে শহরের Read more

নদীর পাড় ধসে নিখোঁজ নৌকার মাঝির সন্ধান তিন দিনেও মেলেনি
নদীর পাড় ধসে নিখোঁজ নৌকার মাঝির সন্ধান তিন দিনেও মেলেনি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ দিন পেরিয়ে গেলেও যমুনা নদীর পাড় ভেঙে নিখোঁজ সুমন দাস মাঝির (২২) সন্ধান মেলেনি। তিনি দেওয়ানগঞ্জের Read more

রাজবাড়ী‌তে মানববন্ধন শে‌ষে পুলিশের ওপর হামলা ও ভাংচুর, আটক ২
রাজবাড়ী‌তে মানববন্ধন শে‌ষে পুলিশের ওপর হামলা ও ভাংচুর, আটক ২

রাজবাড়ী‌তে পু‌লি‌শের এক এসআই‌কে মার‌ধ‌র ক‌রে‌ছে উ‌ত্তে‌জিত জনতা। র‌বিবার (১৮ মে) বিকা‌লে সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুর গ্রামে এঘটনা ঘ‌টে ।আহত Read more

ফটিকছড়িতে ধুরং খালে নারী নিখোঁজ
ফটিকছড়িতে ধুরং খালে নারী নিখোঁজ

চট্টগ্রামের ফটিকছড়িতে নানি-নাতনির মৃত্যুর তিনদিনের মাথায় ফের ধুরুং নদীতে গোসল করতে নেমে রেজিয়া বেগম (৪৫) নামের আরেক নারী নিখোঁজ হয়েছেন। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন