ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিপক্ষে হেরেছে চেলসে। এদিকে ব্রেন্টফোর্ডের আতিথেয়তা নিতে গিয়ে হোঁচট খেয়েছে লিভারপুল। অন্যদিকে একই রাতে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (২৫  অক্টোবর) রাতে প্রিমিয়ার লিগে আলো ভরা রাতে এইসব ঘটনার বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। ঘরের মাঠে বিধ্বস্ত চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ৯ম ম্যাচে সান্ডারল্যান্ড এফসিকে আতিথ্য দিয়েছিল চেলসি। যেখানে ২-১ ব্যবধানের হার দেখতে হয়েছে ‘অল ব্লুজ’-দের। ঘরের মাঠে এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল এনজো মারসেয়ার শিষ্যদের। ফলে ম্যাচটি জিততে মরিয়া দেখা গেছে তাদের। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখেছে তারা। পাশাপাশি গোল অভিমুখে করেছে ১৫টি শট। তবে শেষ পর্যন্ত এসব পরিসংখ্যানের কোনোটিই কাজে আসেনি। এদিন ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় আর্জেন্টাইন তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোর গোলে এগিয়ে যায় চেলসি। মাঝ মাঠ থেকে এনজো ফার্নান্দেজের পাঠানো বল জালে জড়ান সদ্য চেলসিতে যোগ দেওয়া এই তারকা। তবে গার্নাচোর আনন্দ বেশিক্ষণ টিকতে দেয়নি ‘দ্য ব্ল্যাক ক্যাটস’রা। প্রথমার্ধের ২২তম মিনিটে ডি-বক্সের জটলার মধ্য থেকে গোল করে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান উইলসন ইসিডোর। এরপর ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় চেলসি। একের পর এক আক্রমণে তটস্থ করে তোলে সান্ডারল্যান্ডের রক্ষণভাগকে। তবে তা আর সম্ভব হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরো একটি গোল হজম করে ম্যাচ হার দেখতে হয়েছে তাদের। এ হারে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থানে আছে চেলসি। অন্যদিকে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সান্ডারল্যান্ড। আবারও হারল লিভারপুল প্রিমিয়ার লিগে ফিরেই ফের খেই হারিয়েছে আর্নে স্লটের লিভারপুল। এদিন ঘরের মাঠে বল পজেশনে ব্রেন্টফোর্ড অনেক পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচের পঞ্চম মিনিটেই ড্যাঙ্গোর গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবার স্কোর শিটে নাম লেখান শ্যাডা।প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমান কেরকেজ। ৬০ মিনিটে ড্যাঙ্গোকে ডি-বক্সে ফাউল করেন ফন ডাইক। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে পাঠান ইগর থিয়াগো। এরপর ৮৯ মিনিটে সালাহ গোল করে ম্যাচে উত্তেজনা তৈরি করলেও হার এড়াতে পাড়েনি লিভারপুল।‘রেড ডেভিলদের’ জয়ের ধারা অব্যাহত লিগের অন্য ম্যাচে জয়ের কক্ষপথে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৪ মিনিটে রেড ডেভিলরা লিড পায় কুনিয়ার নৈপূণ্যে। এর ১০ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ডি-বক্সের বাইরে থেকে ক্যাসেমিরোর নেয়া জোরাল শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।ম্যাচের ৬১ মিনিটে গোলের খাতায় নাম তোলেন এমবেউমো। এর কিছুক্ষণ পরই ম্যানইউর জালে বল পাঠান ওয়েলবেক। গোলের পর আরও চাপ বাড়াতে থাকে ব্রাইটন। ম্যাচের শেষ দিকে কস্তোউলাসের গোলে পয়েন্ট হারানোর শঙ্কায় রেড ডেভিলরা। তবে এর ৪ মিনিট পরেই সব শঙ্কায় পানি ঢেলে দেন এমবেউমো। ম্যান ইউর জয় উল্লাস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে: দুদু
নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে: দুদু

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন Read more

বরিশালে বাড়ীতে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
বরিশালে বাড়ীতে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১ Read more

হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ Read more

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।শুক্রবার (০২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩নং ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান লিংকন (৪৮) কে গ্রেপ্তার করেছে। সোমবার Read more

প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে
প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে

সাংবাদিকের সঙ্গে প্রেম! শুনেই অনেকেই ভয়ে পিছিয়ে যায়। এমন পিছিয়ে যাওয়ার পেছনে অবশ্য কারণও আছে। সাংবাদিকরা সাধারণত পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন