সরকার কর্তৃক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রদানের বই বিক্রি করা হয়েছে ভাঙারি দোকানে। তাও আবার দুয়েক কেজি না, ১৫০ কেজিরও বেশি! মাধ্যমিক স্তরের বিভিন্ন বই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম এর বিরুদ্ধে। সরকারি নির্দেশনা ছাড়াই বিনামূল্যের বিতরণের সরকারি পুরাতন বই ভাঙরির দোকানে বিক্রি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।‘বিনামূল্যের সরকারি বই বিক্রি করা একটি গুরুতর অনিয়ম এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকারের প্রতি চরম অবহেলা। শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।’খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত পূর্ব গ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে কয়েক বছরের পুরাতন বই রাখা ছিল। গত ১৬ অক্টোবর হুট করেই ভাঙরির দোকানদার সালমান বই কিনে নিয়ে আসেন। তখন উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের অফিস সহায়ক মোঃ রিয়াজ উদ্দিন। তারপর থেকেই সরকারি নির্দেশনা ছাড়াই কিভাবে বই বিক্রি হলো বিষয়টা নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।এ বিষয়ে স্থানীয়রা বলেন, বিনামূল্যের সরকারি বই বিক্রি করা একটি গুরুতর অনিয়ম এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকারের প্রতি চরম অবহেলা। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।এ বিষয়ে ভাঙরির দোকানদার সালমানের কাছে কত কেজি বই কিনেছেন জানতে চাইলে সঠিকভাবে বলতে চাননি। মনে নাই বলে এড়িয়ে যান তিনি।গাড়ি চালক সজিব মিয়া জানান, ‘আমি এইসব কিছু জানি না, সালমান ভাই বই মাপামাপি করে দিছেন, আমি শুধু বেন গাড়ি দিয়ে এনে খাদ্য গুদামের ঘাটে নিয়ে আসি। তারপর নৌকা দিয়ে কোথায় নিয়ে গেছে জানি না। ছোট ছোট ১০-১২ বস্তা বই নিয়ে আসছি।’অফিস সহায়ক মোঃ রিয়াজ উদ্দিনের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ‘নতুন বই আসবে এইজন্য পুরাতন ১৫০ কেজি বই স্যার বলেছেন বিক্রি করতে। বই বিক্রির করার সময় আমি একবার গিয়েছিলাম দেখতে।’সদ্য বিদায়ী ইটনা উপজেলার শিক্ষা অফিসার জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘যেখানে বই ছিলো ঐ রুমে কয়েক বছরের অনেক পুরাতন বই ছিল। আমি আসার সময় সব কিছু বুঝিয়ে দিয়ে আসছি। আনুমানিক প্রায় ৯০০-১০০০ কেজির উপরে হবে বই ছিল। অথচ বর্তমানে ঐ কক্ষে ২০০-৩০০ কেজি বই পড়ে আছে।’এ বিষয়ে অভিযুক্ত ইটনা উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘পুরাতন নষ্ট বই ফেলে দেওয়ার উপযুক্ত তাই অল্প কিছু বই ভাঙরির দোকানে বিক্রি করা হয়েছে।’ কোনো অনুমতি বা সরকারি নির্দেশনা ছিলো কিনা এই প্রশ্ন করলে কোনো উত্তর দেননি তিনি।এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলমের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ‘এ ধরনের অভিযোগ খুবই গুরুতর। এ বিষয়ে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকার, গ্রেফতার ১
কাশিমপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকার, গ্রেফতার ১

গাজীপুরের কাশিমপুরে আল-আমিন (১২) নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক হুজুরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত হুজুরের নাম আশরাফুল ইসলাম (৩০)।তিনি Read more

সুদানে মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩
সুদানে মসজিদে আধাসামরিক বাহিনীর হামলা, নিহত ১৩

সুদানের এল-ফাশের শহরের একটি মসজিদে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে। বুধবার Read more

ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তান Read more

যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

যশোর রেলওয়ে জংশনে মংলাগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে দেড় ঘন্টার বেশি সময় Read more

‘সমন্বয়কদের চাঁদাবাজির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি’
‘সমন্বয়কদের চাঁদাবাজির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি’

সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের এক বছরেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন