নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) সকালে ফেয়ার এপারেলস লিমিটেডে নামে একটি কারখানায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।দগ্ধ শ্রমিকরা হলেন- আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড নুর মোহাম্মদ (৩৫)।বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৬ জনের ২ থেকে ২৮ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে, তাদের ড্রেসিংয়ের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে কাজ করছিলেন তারা। সকাল সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন লেগে যায়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, কারখানার নিচে গ্যাসরুমটি সম্প্রসারণে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় গ্যাস লিকেজ থেকে হয়তো এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানাতে পারবো।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, একটি কারখানায় সকালে এ ঘটনা ঘটেছে বলে শুনছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের ইনফর্ম করেনি। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটক হলেও মামলা হয়নি, ‘নষ্ট ইয়াবা’র অজুহাতে উখিয়ায় মাদক কারবারি মুক্ত
আটক হলেও মামলা হয়নি, ‘নষ্ট ইয়াবা’র অজুহাতে উখিয়ায় মাদক কারবারি মুক্ত

উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের ৫ ঘণ্টা পর মোটা Read more

চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে উত্তোলিত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রশাসনের নিলামে বিক্রি করা হয়েছে। গত ১০ জুলাই উপজেলা সহকারী কমিশনার Read more

মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়

ফুটবল এবং ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি ও শচীন টেন্ডুলকার, দুজনেই নিজ নিজ খেলার আইকন এবং ১০ নম্বর জার্সির Read more

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে
শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। Read more

অপ্রয়োজনীয় চুরি শুধুই স্বভাব, না কি মানসিক রোগ
অপ্রয়োজনীয় চুরি শুধুই স্বভাব, না কি মানসিক রোগ

মানুষ সাধারণত অভাবের তাড়নায় কিংবা কোনো বিশেষ উদ্দেশ্যে চুরি করে। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের কোনো অভাব নেই, চুরি Read more

জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শি জিনপিংয়ের বৈঠক
জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শি জিনপিংয়ের বৈঠক

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচির সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে উভয়ই গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন