গণআন্দোলনে মুখে দেশ ছেড়ে পালানো মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানোর পর দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক ডিক্রিতে দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো এক সরকারি আদেশে বলেন, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। দেশটির আইন অনুযায়ী, ‘কোনো মালাগাসি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।’৫১ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর আড়ালে চলে যান। তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। তবে তিনি কোথায় আছেন এটি এখনো অজানা।সাবেক প্রেসিডেন্ট দেশ ছাড়ার একদিন পর মাদাগাস্কারের সেনাবাহিনী গত ১৪ অক্টোবর ক্ষমতা দখলের ঘোষণা দেয়।এর দুই সপ্তাহ আগে মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে। যা পরবর্তীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। এছাড়া নিতপণ্যে দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন।এরমধ্যে গত ১১ অক্টোবর সেনাবাহিনীর ক্ষমতাধর এলিট ইউনিটের সেনারা অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। তখনই প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হয়ে যান। এরপর তিনি গোপনে দেশ থেকে পালিয়ে যান।সূত্র: ব্লুমবার্গএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে এতিম শিশুদের সাথে ঈদ উদযাপন করলেন জেলা প্রশাসক
বরিশালে এতিম শিশুদের সাথে ঈদ উদযাপন করলেন জেলা প্রশাসক

“ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি” তাই পরিবারকে রেখে এতিম শিশুদের সাথে ঈদুল আজাহারের এই খুশি ভাগাভাগি করলেন বরিশালের জেলা Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫টি পদে ২৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন Read more

উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ
উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের ১ Read more

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান Read more

হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ
হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৫ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ স্মরণ কালের জনসভায় পরিনত 
ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ স্মরণ কালের জনসভায় পরিনত 

ফিলিস্তিন মুসলিম গনহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে প্যালেস্টাইন সলিডটরি মুভমেন্টের আয়োজনে "মার্চ ফর প্যালেস্টাইন" অনুষ্ঠিত হয়েছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন