তিন দফা দাবিতে আজ রবিবার (২৬ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।শনিবার (২৫ অক্টোবর) ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব হলের শিক্ষার্থীদের নিজ নিজ মিছিলসহ নির্ধারিত সময়ে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।ডাকসুর তিন দফা দাবি হলো:১. হল সংসদ ও ডাকসুর অতীতের সব ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে স্বচ্ছ বাজেট উপস্থাপন করা।২. নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে টোকাই, ভবঘুরে ও মাদকচক্র নির্মূল এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা।৩. ২০২৪ সালের ৩ আগস্ট ‘খুনী হাসিনার পক্ষে’ মিছিল পরিচালনাকারী ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ সব ফ্যাসিবাদের দোসর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণ ও বিচারের মুখোমুখি করা।ডাকসু জানায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নার এক দিন’
পত্রিকা: ‘শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নার এক দিন’

আজ মঙ্গলবার দেশের সব পত্রিকার প্রধান শিরোনাম শুধু নয়, প্রথম পাতার প্রায় সকল খবর গতকাল দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল Read more

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর দেশে Read more

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ইন্দোনেশিয়া। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানিয়েছে, শনিবার (৩ মে) Read more

‘ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠকের কথা কোথাও বলিনি’
‘ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার বৈঠকের কথা কোথাও বলিনি’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন—এমন কথা তিনি কোথাও বলেননি বলে Read more

আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন