ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে রোহিত শর্মাকে অনেকেই প্রায় ছেঁটে ফেলেছিলেন দল থেকে। ৩৮ বছর বয়সী সাবেক অধিনায়কের ব্যাটে আর জাদু আছে কি না সেই প্রশ্নই ঘুরছিল ভারতীয় ক্রিকেটে। কিন্তু সিডনির মঞ্চে রোহিত দিলেন সোজাসাপ্টা জবাব। শনিবার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরিতে দলকে ৯ উইকেটের স্বস্তির জয় এনে দিলেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের হাত থেকে দলকে বাঁচানোর পাশাপাশি অধিনায়ক শুবমান গিলকেও দিলেন অধিনায়কত্বে প্রথম জয়ের স্বাদ।ওপেনিংয়ে নেমে রোহিত ১২১ রানে অপরাজিত থাকেন। ১৩ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটিতে ছিল পুরনো দিনের রোহিতের ছোঁয়া। যেন সমালোচনাকারীদের বুঝিয়ে দিলেন আমার উচ্ছ্বাস ব্যাটেই প্রকাশ পেয়েছে।রোহিতের সঙ্গে ছিলেন ‘রান মেশিন’ বিরাট কোহলি। টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়া কোহলি আজ ফিরেছেন নিজ ছন্দে। আগের দুই ম্যাচে কোনো রান না পাওয়া কোহলি আজ খেলেছেন ৭৪ রানের ঝকঝকে এক ইনিংস।এর আগে অস্ট্রেলিয়া ২৩৭ রানে গুটিয়ে যায় হারশিত রানা ও ওয়াশিংটন সুন্দরের দারুণ বোলিংয়ে। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হন রানা।অস্ট্রেলিয়ার ইনিংসে মিচেল মার্শ (৪১) ও ট্রাভিস হেড (২৯) শুরুটা ভালো করলেও মাঝের দিকে ব্যাটিং ধসে পড়ে। ম্যাট রেনশর ৫৬ রানের ইনিংস খেললেও তা দলের পরাজয় ঠেকাতে পারেনি।রোহিতের এই সেঞ্চুরি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম। আগের ম্যাচে ৭৩ রানে থেমেছিলেন; আজ সেই আক্ষেপ মিটিয়েছেন পরিপূর্ণভাবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের মাচালং বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনস্থ ১৪তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও Read more

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক
নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক

নেত্রকোনার আটপাড়ায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার Read more

‘জীবন দিবো, তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবো না’
‘জীবন দিবো, তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবো না’

আসন কমানোর যে প্রস্তাব নির্বাচন কমিশন করেছেন, তা যদি বাতিল না করে, তাহলে আমরা মোংলা বন্দরকে অচল করে দিবো। মোংলার Read more

তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের
তেহরানের বাসিজ মিলিশিয়া সদরদপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি বাসিজ মিলিশিয়ার Read more

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়
ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই তা চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।বুধবার (০৪ Read more

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরায়েলের হামলা। এর পাশাপাশি পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননজুড়ে দেশটির সামরিক অভিযান অব্যাহত থাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন