কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের বিরুদ্ধে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সংগঠনটি আগেই জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন ভাড়া নেয়। সম্মেলনের আগের দিন রাতে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলীকে ফোন দেন। ওই সময় তিনি মিলনায়তনের ব্যবহার নিয়ে কথা বলেন। অভিযোগ রয়েছে, কথোপকথনের এক পর্যায়ে তিনি অধ্যাপক রমজান আলীর সঙ্গে রুক্ষ ভাষায় কথা বলেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী বলেন, “আমরা সদস্য (রুকন) সম্মেলনের জন্য শিল্পকলা একাডেমির মিলনায়তন আগেই ভাড়া নিয়েছিলাম। কিন্তু আগের রাতে কালচারাল অফিসার ফোন দিয়ে জানান, শুক্রবার একাডেমিতে প্রশিক্ষণ প্রোগ্রাম আছে, আমাদের অনুষ্ঠান করা যাবে না। আমি তখন বলি, আমাদের সম্মেলন দুপুরেই শেষ হয়ে যাবে, বিকেলে আপনারা প্রশিক্ষণ করতে পারেন। কিন্তু তিনি রুক্ষ ভাষায় কথা বলেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন, যা কোনোভাবেই কাম্য নয়।”এ বিষয়ে অভিযুক্ত কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন কিছু ঘটেনি। যা ঘটেছে তা শেষ হয়ে গেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলিং ফ্যান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
সিলিং ফ্যান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পঞ্চগড়ে সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিশাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত Read more

ধামইরহাটে মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কৃত
ধামইরহাটে মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কৃত

নওগাঁর ধামইরহাটে নাফিউল ইসলাম নামের এক ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দল Read more

বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূ‌চি‌র আওতায় প্রাকৃ‌তিক প‌রি‌বেশ ও প্রাণবৈ‌চিত্র‌্য রক্ষায় বিশ্ববিদ্যালয় চত্বরে আট Read more

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে Read more

কুয়াকাটায় ইয়াবা ও কাঁচামালসহ চার যুবক আটক
কুয়াকাটায় ইয়াবা ও কাঁচামালসহ চার যুবক আটক

পটুয়াখালী কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইচসহ চার যুবককে গ্রেফতার করেছে পটুয়াখালী Read more

গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন