দুইদিনের সফরে গতকাল বাংলাদেশে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কয়েকটি চুক্তি হয়েছে।ইসহাক দারের বাংলাদেশে আসা এবং চুক্তি করাকে ‘ঘনিষ্ঠতা’ হিসেবে দেখছে ভারত। এই সম্পর্কটি ভারত বেশ উদ্বেগের সঙ্গে দেখছে বলেও জানিয়েছে দেশটির একটি গোয়েন্দা সূত্র।সংবাদমাধ্যম নিউজ-১৮-কে গোয়েন্দা সূত্রটি রোববার (২৪ আগস্ট) বলেছেন, “ভারত দুই দেশের ঘনিষ্ঠতাকে উদ্বেগের সঙ্গে দেখছে।”প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হওয়ার পর বাংলাদেশ-পাকিস্তান তাদের মধ্যে সম্পর্ক পুনর্গঠন করছে। যা ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাকে অবাক করছে।এদিকে আজ রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ও পাকিস্তান ছয় চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। সেগুলো হলো— দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি; দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন; সংস্কৃতি বিনিময়; দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা; দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) সহযোগিতা বিষয়ে সমঝোতা।এদিকে  পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ব‌লে‌ছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে।আজ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রেন সাংবা‌দিকরা। জবা‌বে ইসহাক দার ব‌লেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সমাধান হয়। তিনি গোটা পাকিস্তান জাতির পক্ষ থেকে গোটা বাংলাদেশ জাতির উদ্দেশ্যে কথাটা বলেছিলেন।তি‌নি ব‌লেন, আমি মনে করি, পরিবারের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে কোনো কিছুর একবার সমাধান হলে, সেটা হয়ে গেছে। ইসলাম বলেছে, হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।ইসহাক দার বলেন, দুই দেশের মানুষের জন্য আরও ভালো কিছু করার জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই। এটাতেই আমাদের ঐকমত্য এবং আমরা সেটাই করছি।দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছি। বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ এবং নিরাপত্তা প্রতিরক্ষায় একযোগে কাজ করাসহ পৃথিবীতে যা কিছু আছে সবকিছু। তি‌নি আরও ব‌লেন, আপনাদের সঙ্গে আমাদের ঐকমত্য আছে, আমাদের মতামতে কোনো ভিন্নতা ছিল না। যা খুবই ভালো বিষয়।সূত্র: নিউজ-১৮এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও
কুয়েতে চালু হলো ই-ভিসা, সুবিধা পাবে বাংলাদেশিরাও

ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় Read more

‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা
‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র আটক করার পর দেশটির ক্ষমতা এখন কার হাতে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তেলসমৃদ্ধ Read more

মাদারীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
মাদারীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলায় রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের Read more

নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির টাকা ছিনতাই
নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির টাকা ছিনতাই

নাটোরে পুলিশ পরিচয়ে লেগুনার গতিরোধ করে পানচাষির কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার(১৭ মে) বিকেল ৪টার Read more

পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া
পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে: জয়া

গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এ ন্যাক্কারজনক আক্রমণে সারাবিশ্ব নিন্দা জানালেও যেন কোনো লজ্জা পাচ্ছে না Read more

বাঘায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা
বাঘায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলায় বাল্যবিবাহের চেষ্টা চলাকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন