মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার ওরফে লিখন (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার লিখন সরদার কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর হাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কালকিনি থানা পুলিশ।মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ অক্টোবর লিখন সরদারকে তার বাড়িতে খুঁজতে গেলে পুলিশ দলের ওপর তিনি ও তার সহযোগীরা আকস্মিক হামলা চালান। এ ঘটনায় থানার পক্ষ থেকে লিখনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।এছাড়া, ২০২১ সালের ২৮ জানুয়ারি কালকিনির মৃধাকান্দি এলাকায় ছাত্রলীগের এক মিছিল চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও লিখন সরদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওসি একে এম সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে লিখন সরদারকে গ্রেপ্তার করে।এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ একে এম সোহেল রানা বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা মামলাসহ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০ জুলাই: নামাজের সময়সূচি
২০ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

বাঁশখালীর প্রেমাশিয়া মানেই ওয়াজেদ বাহিনীর রাজত্ব, প্রশাসন নীরব
বাঁশখালীর প্রেমাশিয়া মানেই ওয়াজেদ বাহিনীর রাজত্ব, প্রশাসন নীরব

চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীর খানখানাবাদ পরিণত হয়েছে অপরাধের অভয়ারণ্যে। খানখানাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রেমাশিয়া গ্রাম; যে গ্রাম একসময় ছিল Read more

মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে
মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র Read more

আজ ১৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু
বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে আমিরুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার Read more

মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ অভিবাসী
মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশিসহ ২৮৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন