এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবারের মতো টিকিট পেয়েছে বাংলাদেশ। আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আরও ১১টি দেশ।শনিবার (১৯ জুলাই) বাছাইপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে জর্ডানকে হারিয়ে ১২তম দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে ইরান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলের জয় নিয়ে তারা স্বপ্ন ভাঙে জর্ডানের। দুদলের পয়েন্ট সমান ৯ করে হলেও, মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় মূলপর্বের টিকিট নিশ্চিত করে ইরান। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ২১তম আসরটিতে বাছাইপর্ব থেকে সবার আগে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। ‘সি’ গ্রুপের ম্যাচে মিয়ানমান, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে গত ২ জুলাই অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করে লাল সবুজরা। তিন দিন পর জায়গা নিশ্চিত করে আরও ৬ দল। গ্রুপ ‘বি’ থেকে ভারত, ‘ডি’ থেকে চাইনিজ তাইপে, ‘ই’ থেকে ভিয়েতনাম, ‘এফ’ থেকে উজবেকিস্তান, ‘জি’ থেকে ফিলিপাইনস আর ‘এইচ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে জায়গা নিশ্চিত করে উত্তর কোরিয়া।অন্যদিকে আয়োজক হিসেবে গত বছরের ১৫ মে জায়গা নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। আর সবশেষ ২০২২ সালের আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় স্থান অর্জনকারী জাপান বাছাই ছাড়াই মূলপর্বে সুযোগ পায়।মূলপর্বে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে টিকিট নিশ্চিত করা ১২টি দল। কোন গ্রুপে কারা খেলবে সেটা জানা যাবে ২৯ জুলাইয়ের ড্র’য়ের মাধ্যমে। যা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনি শহরের সিডনি টাউন হলে।এক নজরে ২০২৬ নারী এশিয়ান কাপে টিকিট নিশ্চিত করা ১২ দল–অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, উজবেকিস্তান, ফিলিপাইনস, উত্তর কোরিয়া ও ইরান।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক Read more

বাফুফের ধোঁকায় আর কত ঠকবেন নারী ফুটবলাররা!
বাফুফের ধোঁকায় আর কত ঠকবেন নারী ফুটবলাররা!

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাঘা বাঘা দলকে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশ Read more

গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা
গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি দৈনিক প্রথম আলো Read more

রিয়ালে আলোনসো অধ্যায়ের সমাপ্তি, নতুন কোচ হচ্ছেন যিনি
রিয়ালে আলোনসো অধ্যায়ের সমাপ্তি, নতুন কোচ হচ্ছেন যিনি

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর রিয়াল মাদ্রিদ তাদের কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দিলো। দায়িত্ব নেয়ার মাত্র Read more

এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা
এখন থেকে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারবেন মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি বিশেষণ। সেটি হলো ‘ডক্টর’। সম্প্রতি Read more

সাম্য হত্যা মামলায় তিনজন গ্রেফতার, সন্তোষে পরিবার
সাম্য হত্যা মামলায় তিনজন গ্রেফতার, সন্তোষে পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের গত মঙ্গলবার রাতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন