কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসের বিরল ঘটনা। এ ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত। এখানেই আপত্তি ছিল জামায়াতে ইসলামীর বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে এসব কথা বলেন তিনি।সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় বৈঠকে জামায়াতে ইসলামীর অংশ না নেওয়ার অন্যতম কারণ হিসেবে এটিকেই উল্লেখ করেন। তিনি বলেন, নিরপেক্ষতা হারালে সরকারপ্রধান ও ঐকমত্য কমিশন বেশি দূর এগোতে পারবে না।আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গতকাল (মঙ্গলবার) দুপুরে প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরের সঙ্গে কথা বলেছেন। আমরা মনে করি, এরপর প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর বক্তব্য অনুধাবনের চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী বুধবারের আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।তিনি বলেন, আমরা কখনোই সরকারকে ব্যর্থ করতে চাই না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।বুধবারের আলোচনা প্রসঙ্গে তাহের বলেন, জামায়াতে ইসলামী এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) গঠনের পক্ষে। এর মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। তবে এনসিসির গঠন ও আওতা নিয়ে ভিন্নমতের কথা জানান তিনি।এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে না রাখার পক্ষে মত দিয়েছে জামায়াত। এ প্রসঙ্গে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তিন বাহিনী প্রধানের নিয়োগও এই কমিটির আওতায় না রাখার পক্ষে জামায়াতে ইসলামী। তবে বিষয়টি আরও আলোচনার দাবি রাখে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারার পাতা

 পেয়ারার অনেক গুণ। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেয়ারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে বাড়াতে পারে। পেয়ারার পাতাও কতটা Read more

পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি
পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ঘরমুখো মানুষের ঢল Read more

যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ Read more

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় Read more

জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ
জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ

২০২৫-২৬ অর্থ-বছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থ-বছরের একই সময়ের তুলনায় প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন