ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা নেওয়া হবে।এবার দেশের ৩৩০টি কেন্দ্রে এক লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী ফাজিল পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।তিনি জানান, পরীক্ষার সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের নিরাপত্তা, তদারকি টিম ও মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরও কেউ নকল ও অনিয়মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, পরীক্ষার প্রথম দিন রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়া ও আশপাশের কয়েকটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।পরীক্ষায় কোনো অনিয়ম, গাফিলতি বা শিথিলতার সুযোগ নেই উল্লেখ করে উপাচার্য অধ্যাপক শামছুল আলম বলেন, পরীক্ষা কার্যক্রম পরিচালনায় প্রযুক্তিনির্ভর মনিটরিং, কেন্দ্র ব্যবস্থাপনা ও তদারকিতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এর মাধ্যমে প্রশ্নপত্র নিরাপত্তা, সময়নিষ্ঠতা ও পরীক্ষার সার্বিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছি।তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রত্যেকে যদি নিজের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগেই সুন্দরবন মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল: ফায়ার সার্ভিস
আগেই সুন্দরবন মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল: ফায়ার সার্ভিস

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে তিন-চার বছর আগেই অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড Read more

দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি
দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৭৩টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে Read more

রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্টের কারাদণ্ড, শোকজ এসি ল্যান্ডসহ পাঁচ জনকে
রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্টের কারাদণ্ড, শোকজ এসি ল্যান্ডসহ পাঁচ জনকে

সিলেটের গোলাপগঞ্জে সিনিয়র সহকারী জজ আদালতের রায় থাকা সত্ত্বেও মোবাইল কোর্ট পরিচালনা করে একই পরিবারের মহিলা সহ ৪ জনকে কারাদণ্ড Read more

১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার বিধ্বংসী ইনিংসে বড় পুঁজি পেয়েছে Read more

ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক
ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা Read more

ঠাকুরগাঁওয়ে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার
ঠাকুরগাঁওয়ে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন