সিদ্ধান্ত গ্রহণপদ্ধতি নিয়ে আলোচনা না করেই জাতীয় ঐকমত্য কমিশন ‘হঠাৎ’ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে বলে জানিয়ে উষ্মা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন জানান, ‘আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না।’মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে এনসিপির এই অবস্থান তুলে ধরেন তিনি।জাভেদ বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে।তিনি বলেন, কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা আমরা সঠিক কাজ বলে মনে করছি না। এভাবে একতরফাভাবে কিছু চাপিয়ে দিলে তা আমরা মানি না।জাভেদ রাসিন জানান, তাদের দল মৌখিকভাবে এই অবস্থান জানিয়েছে, প্রয়োজনে লিখিতভাবে জানানো হবে।আগের দিন সোমবার জুলাই জাতীয় সনদের ওই খসড়া আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করে একমত্য কমিশন।যেসব সংস্কার প্রস্তাব বা সুপারিশের বিষয়ে ঐকমত্য হচ্ছে, দুই বছরের মধ্যে সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নেওয়ার কথা বলা হয়েছে সেখানে।খসড়ার ‘অঙ্গীকারনামায়’ সাতটি বিষয়কে অন্তর্ভুক্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়াটি চূড়ান্ত হলে তাতে রাজনৈতিক দলের নেতা বা প্রতিনিধিদের পাশাপাশি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সদস্যদের সই থাকবে।এ খসড়ায় জুলাই জাতীয় সনদ তৈরির পটভূমি, ঐকমত্য কমিশনের গঠন ও কার্যক্রম তুলে ধরার পর রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের আলোচনায় উঠে আসা প্রস্তাব বা সুপারিশগুলো যুক্ত করার কথা বলা হয়েছে।কেয়ারটেকার সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক আলোচনায় ‘র‍্যাংক চয়েস ভোটিং’ পদ্ধতির প্রতি সমর্থন জানিয়েছে নাগরিক পার্টি। জাভেদ রাসিন বলেন, আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে যারা ভোট দেবেন। আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। প্রায় সব রাজনৈতিক দল একমত, কেবল বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া।তিনি আরও বলেন, দলটির ফোরামে আলোচনা করেই জুলাই সনদে সই করা হবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের স্পষ্ট অবস্থান—আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

কল রেকর্ড  ফাসেঁর জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার Read more

বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বরগুনায় আগুনে পুড়ল ১৯ দোকান ও ৪ বসতঘর, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বরগুনার তালতলীতে ১৯টি দোকান ও ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন Read more

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরকে সরকারি Read more

আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

শেষ পর্যন্ত জয়ের পথেই ফিরল বাংলাদেশ দল। এশিয়া কাপে গুরুত্বপূর্ণ এক ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের সম্ভাবনা এখনো ধরে রেখেছে Read more

মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে
মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়কে। ওই শিক্ষাবর্ষের কোনও রেকর্ডই জনসমক্ষে আনতে হবে না তাদের। Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন এক হাজারেরও বেশি।  এর মধ্য দিয়ে ২০২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন