গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নে দেওয়ানের সড়কে ‘দেওয়ানের পুল’ নামে সেতুর জন্য দীর্ঘ ৩ বছর থেকেই দুর্ভোগে রয়েছেন কয়েক হাজার মানুষ। দুই প্রতিষ্ঠানের ঠেলাঠেলিতে বন্ধ রয়েছে সেতুর কাজ। কখন কাজটি শুরু হতে পারে, কারো জানা নেই।গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলার মানুষ এই লিংক রোড দিয়ে সহজে সিলেটে প্রতিনিয়ত যাতায়াত করতেন। কিন্তু গত ৩ বছর ধরে দেওয়ানের (পুল) সেতুর জন্য এই রোডের যান চলাচল বন্ধ রয়েছে। যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।জানা যায়, প্রায় ২০০ বছর আগে সিলেটের তৎকালীন দেওয়ানের (রাজস্ব কর্মকর্তা) নির্দেশে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার শ্রীচৈতন্যদেবের বাড়িমুখী সড়কটি নির্মাণ করা হয়। এ সময় লক্ষ্মীপাশা ইউনিয়নের দেওরভাগা খালে একটি সেতুও নির্মাণ করা হয়। সেতুটিই ‘দেওয়ানের পুল’ নামে পরিচিত। ২০২২ সালে সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের জন্য উদ্যোগ নেয় এলজিইডি।এ সময় নতুন করে সেতু নির্মাণ করার জন্য পুরনো সেতুটি ভাঙার কাজ শুরু হলে ভেঙে নতুন সেতু নির্মাণ নিয়ে জটিলতা দেখা দেয়। সেতুটি অনেকটা ভেঙে ফেলার পর ঐতিহাসিক স্থাপত্য হিসেবে রক্ষার জন্য দাবি ওঠে। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি দল পরিদর্শন করে গেলেও সংস্কার বা পুনর্নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিন বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেতুটি। দেখার যেন কেউ নেই। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ৩ বছর থেকে পুলটি (ব্রীজ) ভাঙার কারণে পুলটির দু’দিকের রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল না করার কারণে সড়কটি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ী, গ্রামবাসী পায়ে হেঁটে অনেক কষ্ট করে যাতায়াত করছেন।স্থানীয় সিএনজি অটোরিকশা চালক ইমরান আহমদ জানান, আমরা গাড়ি নিয়ে খুব সহজেই এই রাস্তা দিয়ে গোলাপগঞ্জ, ঢাকাদক্ষিণ, বিয়ানীবাজার, বড়লেখা ও সিলেটে যেতে পারতাম। পুলটি ভেঙে ফেলায় এখন এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।স্থানীয় বাসিন্দা বাবর জোয়ারদার বলেন, এই পুলটি দিয়ে লক্ষিপাশা, ফুলবাড়ি, ঢাকাদক্ষিণসহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করেন। এর পাশাপাশি কয়েকটি উপজেলার সাথেও এটি লিংক সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি একটি পুলের জন্য আজ বন্ধ।আমরা অনেক কষ্টে রাস্তা দিয়ে চলাচল করছি। দুটি দপ্তরের টানাটানিতে এটি সংস্কার হচ্ছে না। আমরা এর প্রতিকার চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এই সমস্যার সমাধান করেন, এর জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এই এলাকার মানুষ আন্দোলনে যেতে বাধ্য হবে।এ ব্যাপারে সিলেট এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির বলেন, নতুন সেতু নির্মাণের জন্য কাজ শুরু হয়েছিল। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পুলটি (সেতু) ঐতিহাসিক পুরাকীর্তি বলে বাধা আসায় কাজ বন্ধ হয়ে যায়। পুরো কাজের টেন্ডারও বাতিল হয়ে যায়। এখন এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেখবে।এদিকে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা কবে হবে, এর সদুত্তর দিতে পারেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। অধিদপ্তরের ফিল্ড অফিসার সাইদ ইনাম তানফিরুল বলেন, এটা প্রথমে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হবে। তারপর এটা কীভাবে সংস্কার করা যায়, তা বিবেচনা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি

আজ বাবা দিবস। কিন্তু আমার জন্য এই দিনটা শুধু ভালোবাসার নয়, কষ্টেরও। আমি প্রবাসে, আর আমার বাবা পৃথিবী ছেড়ে চলে Read more

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিল ইসরায়েল
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিল ইসরায়েল

ইরানে সামরিক অভিযান চালানো নিয়ে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাতে এ তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার Read more

কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
কাপ্তাই হ্রদে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানে নিখোঁজের প্রায় আড়াই Read more

৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রায় ৫ হাজার কর্মীকে ছাঁটাই এবং একই পদে নতুন কর্মী নিয়োগের উদ্যোগের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত Read more

ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিদ্যমান কমিটিগুলো বিলুপ্ত করে এসব নতুন Read more

ন্যায়বিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে: ধর্ষণ প্রসঙ্গে আইন উপদেষ্টা
ন্যায়বিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে: ধর্ষণ প্রসঙ্গে আইন উপদেষ্টা

জুলাই গণআন্দোলনে শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা এবং মাগুরার সেই শিশুটিকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন