নওগাঁর ধামইরহাটে গরু বোঝাই ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে চালকসহ দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ি ফুটবল মাঠের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন- ভটভটি চালক আড়ানগর এলাকার বাসিন্দা পাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ ভুট্টু (৪০)।এ ঘটনায় আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ(২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল ইসলাম (৫৫), লক্ষনপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৭০) ও মোটরসাইকেল চালক দিনাজপুর জেলার জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা। আহত সেলিম ও নাজিমের অবস্থা বেগতিক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার আড়ানগর এলাকা থেকে একটি ভটভটি যোগে বিহারীনগর-পিড়লডাঙ্গা বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট জেলার গরুর হাটে যাচ্ছি কয়েকজন গরুর ব্যবসায়ী। পথিমধ্যে বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট একটি মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ভটভটি ও মোটরসাইকেল পল্টি খেয়ে রাস্তার নিচে ধানক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় জঘমীদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ঈমাম জাফর জানান, নিজ গাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে মৃত্যুবরণ করায় এবং কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি ঠেকাতে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। Read more

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোংলার প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন সংলগ্ন জয়মনিঘোল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড Read more

গাজীপুরে দুই মাদক কারবারি আটক
গাজীপুরে দুই মাদক কারবারি আটক

গাজীপুর উপজেলার শ্রীপুর থানাধিন  জৈইনা ফুটওভার ব্রিজের নিচ থেকে অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে আটক Read more

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বার্তা
নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বার্তা

বাংলাদেশের সার্বিক পরিস্থিতে কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় না জড়ানোর জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. Read more

কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতায় ছাত্রশক্তি ছাড়লেন জবির আহ্বায়ক
কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতায় ছাত্রশক্তি ছাড়লেন জবির আহ্বায়ক

জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ সংগঠনটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে Read more

মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর সামনে থেকে ৮৮৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন