পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঘোষণা অনুযায়ী পাবনা-৫ আসনে এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব, পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং পাবনা-২ আসনে সেলিম রেজা হাবিব কে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। আর পাবনা-১ আসন হোল্ড করে রাখা হয়েছে। এই আসনে বিএনপি থেকে কারো নাম ঘোষণা করা হয়নি। দলীয় মনোনয়ন পাবার পর এক প্রতিক্রিয়ায় পাবনা-৩ আসনের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘আলহামদুলিল্লাহ। ভাল লাগছে দলীয় মনোনয়ন পেয়ে। ধানের শীষ হলো মানুষের আশা আকাঙ্খার প্রতিক, অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আমি পাবনা-৩ আসনের জনগণের পাশে থেকে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যেতেচাই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি যুক্তরাজ্যের ৫৯ এমপির
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি যুক্তরাজ্যের ৫৯ এমপির

গাজায় ‘জাতিগত নিধন’ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ৫৯ Read more

নেতৃত্ব, জ্ঞান ও সচেতনতার যৌথ মঞ্চ ডিআইইউ ফার্মা ক্লাব
নেতৃত্ব, জ্ঞান ও সচেতনতার যৌথ মঞ্চ ডিআইইউ ফার্মা ক্লাব

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের নাম হয়ে উঠেছে ‘ডিআইইউ ফার্মা ক্লাব’। এটি শুধু একাডেমিক Read more

বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল পোর্ট থানার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন Read more

কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যান শফিউল আলম বিইউপিএফ’র কেন্দ্রীয় কমিটিতে
কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যান শফিউল আলম বিইউপিএফ’র কেন্দ্রীয় কমিটিতে

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৯ নং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের বারবার Read more

চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি
চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি

দীর্ঘ চার দশক পর চাঁদপুরের পুরান বাজার ডাকাতিয়া নদী থেকে দোকানঘর এলাকা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বিস্তৃত খালটি স্থানীয়দের কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন