লিওনেল মেসির দুটি গোলের নৈপুণ্যে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম রাউন্ডে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে পেশাদার ফুটবলে নিজের ৮৯০তম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন তারকা। এতে টানা তিন ম্যাচে দুইয়ের বেশি গোল করার নজির গড়লেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি। ম্যাচ শুরু হওয়ার আগে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ তাঁর হাতে তুলে দেওয়া হয়।শনিবার (২৫ অক্টোবর) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের বিপক্ষে ঘরের মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। বল দখলে ৫৩ শতাংশ এগিয়ে থাকা মায়ামি ১২টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে, ন্যাশভিলের ৬টি শটের মধ্যে মাত্র ৩টি লক্ষ্যভেদী হয়।ম্যাচের ১৯ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস থেকে বক্সের ভেতরে দারুণ এক হেডে জালের দেখা পান তিনি। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি।দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন তাদেও আলেন্দে। ৬২তম মিনিটে ইয়ান ফ্রে’র ক্রস থেকে হেডে গোল করেন তিনি। ইনজুরি টাইমে মেসির দ্বিতীয় গোলেই নিশ্চিত হয় মায়ামির জয়। শেষ মুহূর্তে হানি মুখতারের গোলে ব্যবধান কিছুটা কমায় ন্যাশভিল, তবে ফল বদলায়নি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজদের মায়ামি।আগামী রোববার (২ নভেম্বর) ন্যাশভিলের মাঠে আবারও মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী
সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মী শামসু মোল্লা (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ Read more

চুয়াডাঙ্গায় সাউন্ড বক্সের আওয়াজ কমাতে বলায় একজনকে পিটিয়ে জখম
চুয়াডাঙ্গায় সাউন্ড বক্সের আওয়াজ কমাতে বলায় একজনকে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগরে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।  আহত ব্যাক্তির নাম রুহুল আমিন Read more

ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ঢাবি আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ক্যান্টিন সংস্কার করার সময় দেয়ালের ইট খসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Read more

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি
হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. Read more

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন