দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়ে দেশটির শক্তিশারী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক প্রধান কমান্ডার আব্বাস হাসান কার্কিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।  শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভোরে দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের কাছাকাছি তুল শহরে গাড়ি চালানোর সময় কার্কিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এতে আরও বলা হয়, ‘সাম্প্রতিক মাসগুলোতে আব্বাস কার্কি হিজবুল্লাহর যুদ্ধ ক্ষমতা পুনর্গঠন প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধের সময় ভেঙে ফেলা অবকাঠামো পুনর্র্নিমাণের সহায়তা করেছেন। এছাড়াও তিনি দক্ষিণ লেবাননে অস্ত্র স্থানান্তর ও সংরক্ষণ পরিচালনা এবং হিজবুল্লাহর অন্যান্য উচ্চপদস্থ পদেও দায়িত্ব পালন করেছেন।’আইডিএফ আরও বলেছে, ‘কার্কির কর্মকাণ্ড ইসরায়েল এবং লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন করেছে।’এদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষিণ লেবাননের তুল শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি  ড্রোন হামলায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে। তবে হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার ইসরাইলের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েল, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়।  সরকারী তথ্য অনুসারে, এই সংঘাতে কমপক্ষে ৪ হাজার মানুষ নিহত, ১৭ হাজারের বেশি মানুষ আহত এবং প্রায় ১৪ লাখ লেবানিস বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ২০২৪ সালের নভেম্বরে দুপক্ষ যুদ্ধবিরতি রাজি হয়। যুদ্ধবিরতির শর্ত অনুসারে, চলতি বছরের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু তারা এখনো পর্যন্ত কেবল আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। সূত্র: টাইমস অব ইসরায়েল এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সবার মধ্যেই স্বস্তি ফিরেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মতপার্থক্য থাকবেই Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আজ ২৯ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৯ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি
গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানান, ইউক্রেনের শিশুদের মতোই গাজার Read more

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ২২ গুণ বেড়েছে: পুতিন
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ২২ গুণ বেড়েছে: পুতিন

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। যুদ্ধের এই সময়ে দেশটির সামরিক শিল্পখাতে Read more

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

যশোরের শার্শা উপজেলায় বিজিবির অভিযানে ভারত থেকে অবৈধভাবে আসা ২৯ লাখ টাকার বিপুল-পরিমাণ মালামাল আটক করেছে টাস্কফোর্সের একটি দল। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন