দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় তৌল শহরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আনাদোলুর বরাত দিয়ে খবর মিডল ইস্ট মনিটরের।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন তৌল শহরের কাছে সড়কে চলন্ত একটি গাড়িতে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে গাড়িটি আগুন ধরে পুড়ে যায়। বিবৃতিটি লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) প্রকাশ করেছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ এলাকায় তারা হিজবুল্লাহর এক সদস্য আব্বাস হাসান কারকিকে হত্যা করেছে।তবে ইসরায়েলি সেনাবাহিনীর ওই দাবির বিষয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়ে আসছে।চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার কথা ছিল। তবে এখন পর্যন্ত তারা আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং সীমান্তের পাঁচটি আউটপোস্টে এখনো সামরিক উপস্থিতি বজায় রেখেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'উপদেষ্টাদের অনেকেই Read more

খাগড়াছড়িতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮
খাগড়াছড়িতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

খাগড়াছড়ির রামগড়ে তুচ্ছ ঘটনায় সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত Read more

খানসামায় মাদক সেবন করতে গিয়ে দুই যুবক আটক
খানসামায় মাদক সেবন করতে গিয়ে দুই যুবক আটক

দিনাজপুরের খানসামায় মাদক সেবন করতে গিয়ে পুলিশের হাতে গাঁজা ও চোলাই মদসহ ২ যুবককে আটক হয়েছেন।আটক মাদকসেবিদের ভ্রাম্যমাণ আদালতে ৩ Read more

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি
প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শুক্রবার পত্রিকা দুটি Read more

ঢাবিতে ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার, কাল থেকে কার্যকর
ঢাবিতে ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার, কাল থেকে কার্যকর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল বুধবার (৪ জুন) থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও শিক্ষা কার্যক্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন