হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিবুল্লাহকে অপহরণ, চট্টগ্রামের আলিফ হত্যা সহ ইসকনের সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ সময় ‘ইসকন তুই জঙ্গী, স্বৈরাচারের সঙ্গী’ বলে স্লোগান দেয় তারা।শুক্রবার (২৪ অক্টোবর) বা’দ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ‘মুসলিম শিক্ষার্থী’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে সমবেত হন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।এ সময় বক্তারা বলেন, ‘পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এদেশকে অস্থিতিশীল করার জন্য ইসকন নামক এই বিষফোঁড়া, ভারতের দালাল বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। অতিসত্বর এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে ইসকন এদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলো নিয়ন্ত্রণ করেছে। বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তারা ইসকনদের জায়গা করে নিয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে একদম রোড-লেভেল পর্যন্ত ইসকন পরিকল্পিতভাবে তাদের লোকদের ঢুকিয়েছে। অন্তবর্তীকালীন সরকারকে এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, এদেশের তাওহীদি জনতা এবং ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। ‘জেন-জি’ যদি একবার ইসকনের বিরুদ্ধে বিক্ষোভে ফেঁটে-পড়ে তাহলে এই বাংলায় ইসকনের কবর রচিত হতে বাধ্য।’সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান বলেন, ‘ইসকন এই বিশ্বে ধর্ম প্রচার করছে না বরং তারা ধর্মের ছদ্মবেশে উগ্র হিন্দুত্ববাদকে প্রচার এবং প্রসার করার জন্য মাঠে নেমেছে। মুসলিম মা-বোনদের নিয়ে তামাশা করছে। ইসকনের মত সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। সিঙ্গাপুর, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। হিন্দুদের বিভিন্ন সংগঠন থেকে বলা হয়েছে ইসকন তাদের ধর্ম প্রচারের কোন সংগঠন নয়। তারা উগ্র হিন্দুত্ববাদ প্রচার-প্রসারের জন্য এখানে আদা জল খেয়ে নেমেছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

দায়িত্ব নেয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।সোমবার (০৬ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে Read more

হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ Read more

‎গৃহবধুকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে পাষণ্ড স্বামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
‎গৃহবধুকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে পাষণ্ড স্বামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

‎চট্টগ্রামের সীতাকুণ্ড ফাতেমা আক্তার (২৬) নামের গৃহবধূকে নৃশংসভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে পাষণ্ড স্বামী মুসলিম উদ্দিনকে দ্রুত গ্রেফতারের জন্য Read more

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।শুক্রবার Read more

মানবতার গল্পে বদলে গেছে অসহায় দম্পতির জীবন
মানবতার গল্পে বদলে গেছে অসহায় দম্পতির জীবন

জীর্ণশীর্ণ কুঁড়েঘরে অনাহারে–অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন টাঙ্গাইলের ভূঞাপুরের মতিয়ার ও রহিমা বেগম দম্পতি। দীর্ঘদিন ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে গেলেও তাদের Read more

মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

শনিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬ টা ১০ মিনিটের সময় মিয়ানমার সীমান্তঘেঁষা জামালের ঘের এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন