জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী কালু হাওলাদার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। পরে তাকে ঘরের মধ্যে আটকে রাখে। এমন অভিযোগ করেছেন স্ত্রী শাহিনুর বেগম।শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলা ছোট নীলগঞ্জ গ্রামে।জানা গেছে, ২০১১ সালে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে শাহিনুরকে আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে কালু হাওলাদারের সঙ্গে বিয়ে হয়।বিয়ের পর থেকেই নানা অযুহাতে যৌতুক দাবি করে আসছে স্বামী, এমন অভিযোগ স্ত্রীর। গত ৮ দিন আগে স্বামী কালু হাওলাদার জমি ক্রয় করতে বায়না করেন। এতে তিনি স্ত্রী শাহিনুরের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। বাবার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করেন তিনি।এ নিয়ে গত এক সপ্তাহ ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার বিকেলে স্বামী কালু হাওলাদার তার চোখে মরিচের গুড়ি দেয়। পরে স্বামী, ননদ হানিফ মুসুল্লী ও ননদ রেবেকা বেগম তাকে বেধরক মারধর করে। মারধর শেষে তাকে ঘরের মধ্যে আটকে রাখেন। স্বজনরা খবর পেয়ে শুক্রবার পুলিশে খবর দেয়। ওইদিন দুপুরে পুলিশ গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।বাবা হানিফ হাওলাদার বলেন, জমি কিনতে আমার মেয়ের কাছে জামাতা তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। এ টাকা দিতে রাজি না হওয়ায় মারধর করে মেয়েকে ঘরে আটকে রেখেছে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।স্ত্রী শাহিনুর বেগম বলেন, বিয়ের পর থেকে নানা অযুহাতে যৌতুক দাবি করে আসছেন স্বামী। টাকা না দিলেই আমার উপর নির্যাতন চালায়। গত এক সপ্তাহ আগে জমি কিনবে বলে আমার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমার চোখে মরিচের গুড়ি দিয়ে আমার স্বামী, ননদ হানিফ মুসুল্লী ও ননদ রেবেকা বেধরক মারধর করেছে। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।স্বামী কালু হাওলাদার যৌতুক দাবির কথা অস্বীকার করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকটি চড়-থাপ্পড় দিয়েছি।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ উদ্দিন ভুইয়া বলেন, আহত শাহিনুরের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার
টেকনাফে নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌতুক লোভী স্বামীর বেধড়ক নির্যাতনে শিকার হওয়া এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে ) সকালের দিকে Read more

ভুল পদ্ধতিতে ব্যায়াম ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা
ভুল পদ্ধতিতে ব্যায়াম ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা

ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনা থাকে। ফিট হওয়ার জন্য দুটো বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হয়, Read more

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ
পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি ক্রিকেট ম্যাচ চলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবারের (৬ সেপ্টেম্বর) এ ঘটনায় Read more

বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ Read more

জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ
জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ

সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসেই (জুলাই) জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন