নাটোরের বড়াইগ্রামে পুকুরে খাবার দেওয়া ও মোটরের পানি সংরক্ষণ করা পানি ভর্তি চাড়িতে পড়ে আলী হোসেন নামের ১ বছর ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের দারিকুশী সড়কপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিশু দারিকুশী গ্রামের নাইম হোসেনের ছেলে। এ বিষয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, নাইম হোসেনের বাড়ির আঙ্গিনায় পুকুরে খাবার দেওয়া ও পানি সংরক্ষণের কাজে ব্যবহৃত একটি বড় চাড়িতে পানি ভর্তি করা ছিল। এ সময় আলী হোসেনকে উঠানে খেলতে দিয়ে তার মা গৃহস্থালী কাজ করছিলেন। হঠাৎ আলী হোসেনকে উঠানে খেলতে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির আঙ্গিনায় পুকুরের পাশে পানি ভর্তি চাড়ির ভিতরে অচেতন দেহ দেখতে পান। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদ্রাসায় যাওয়ার পথে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ২
মাদ্রাসায় যাওয়ার পথে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়া মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে শাপলা নামের একজনের মরদেহ Read more

কর্মজীবনের অদৃশ্য চাপ কমাতে ৮ ঘণ্টার কাজই যথেষ্ট
কর্মজীবনের অদৃশ্য চাপ কমাতে ৮ ঘণ্টার কাজই যথেষ্ট

ঝলমলে আলো, গ্ল্যামারের মোহ আর নিরন্তর দৌড়ের ভেতরেও তিনি যেন সবসময় একটু আলাদা। দীপিকা পাডুকোন কেবল পর্দার চরিত্রেই নয়, বাস্তব Read more

চাকরির আশ্বাসে ঝালকাঠি থেকে চট্টগ্রামে এসেই দুই দফায় ধর্ষণের শিকার, আটক ২
চাকরির আশ্বাসে ঝালকাঠি থেকে চট্টগ্রামে এসেই দুই দফায় ধর্ষণের শিকার, আটক ২

কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে আনা হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। একটি নির্জন ঝুপড়ি ঘরে এক তরুণীকে প্রথমে ধর্ষণ করে এক Read more

জোর করে স্বীকারোক্তি আদায় কুয়াকাটায় ডিবির বিরুদ্ধে পরিবারের অভিযোগ
জোর করে স্বীকারোক্তি আদায় কুয়াকাটায় ডিবির বিরুদ্ধে পরিবারের অভিযোগ

বাংলাভিশনের সাংবাদিক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যাচেষ্টা মামলায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে। মামলার তদন্তে ডিবি Read more

জামায়াতে সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা
জামায়াতে সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও Read more

পদ্মাসেতুর বেড়িবাঁধে দর্শনার্থীদের ভিড়
পদ্মাসেতুর বেড়িবাঁধে দর্শনার্থীদের ভিড়

ঈদের ছুটি মানেই আনন্দ আর অবকাশের এক অপূর্ব মিলন। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে একটু প্রশান্তি খুঁজে নিতে বেরিয়ে পড়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন