খাগড়াছড়ির গুইমারায় ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে আই ক্যাম্পেইন পরিচালনা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড এর গুইমারা রিজিয়ন।বুধবার (৭ মে) সকাল ১১টায় গুইমারা রিজিয়ন কর্তৃক পরিচালিত শহীদ লে. মুশফিক উচ্চবিদ্যালয় মাঠে এ আই ক্যাম্পেইন’র উদ্বোধন করেন, গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।এ সময় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে চক্ষু স্পেশালিষ্ট ডা. সাইফুল ইসলাম রিয়াদ, ডা. সুমিন তালুকদার (৪জন সহকারী স্টাফসহ), এবং সিএমএইচ গুইমারা ও সিন্ধুকছড়ি জোনের সামরিক মেডিকেল অফিসারগণ কর্তৃক আই ক্যাম্পেইনে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি ১ শতাধিক গুরুতর চক্ষু রোগীকে ক্যাটারাক্ট সার্জারীর আওতায় আনা হয়।আই ক্যাম্পেইন উদ্বোধন শেষে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিরলসভাবে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ Read more

১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন। Read more

পানি পান করানো উত্তম সদকা-অফুরন্ত সওয়াব
পানি পান করানো উত্তম সদকা-অফুরন্ত সওয়াব

প্রচণ্ড গরমে পথচারীদের গলা শুকিয়ে আসে কখনো কখনো, পেয়ে বসে পিপাসা। এ সময় কাউকে পানি পান করানো পরম মানবিকতার প্রকাশ। Read more

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কারফিউ শেষে গোপালগঞ্জ জেলাব্যাপী শুরু হয়েছে ১৪৪ ধারা।  জেলায় সভা-সমাবেশ ও একসঙ্গে একাধিক মানুষের চলাচল নিষিদ্ধ রয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, Read more

রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ Read more

মিরসরাইয়ে ৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৩’শ ৯৯
মিরসরাইয়ে ৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৩’শ ৯৯

সারাদেশে আগামীকাল ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা ২০২৫। এবারে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি, দাখিল ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন