নওগাঁর পোরশা সীমান্ত থেকে আইয়ুব আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২৩১ নম্বর পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আইয়ুব আলী উপজেলার নিতপুর গোপালগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী বুধবার ভোরের দিকে ২৩১ নম্বর পিলার সীমান্তের কাছে মাঠে কাজ করতে যান। এ সময় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। একজন সাধারণ কৃষককে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকার গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি বিএসএফ সদস্যরা আইয়ুব আলীকে আটক করে ভারতের হরিপুর থানায় হস্তান্তর করেছে। তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ
এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

ঢাকার এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা Read more

দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন

সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে Read more

৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

তাইওয়ানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাজধানী তাইপেতে কিছু ভবন কেঁপে উঠে ভূমিকম্পের প্রভাবে। সোমবার (০৫ মে) এক প্রতিবেদনে Read more

লুবাবার জীবনসঙ্গী ‘হাফেজ’ সম্পর্কে যা জানা গেল
লুবাবার জীবনসঙ্গী ‘হাফেজ’ সম্পর্কে যা জানা গেল

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে স্যোশাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার Read more

খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু
খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন