সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তার কবর খোঁড়ার জন্য মাপজোক করতে দেখা গেছে।এদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, জানাজার পর জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায়, ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি।’মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু
হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু

হামাসের গাজাভিত্তিক প্রভাবশালী নেতা মোহাম্মদ সিনওয়ার ‘সম্ভবত’ একটি সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  বুধবার (২১ Read more

মাঠে ডিম পেড়েছে পাখি, ১ মাসের জন্য নিষিদ্ধ হলো খেলা!
মাঠে ডিম পেড়েছে পাখি, ১ মাসের জন্য নিষিদ্ধ হলো খেলা!

অস্ট্রেলিয়ায় একটি খেলার মাঠ ১ মাসের জন্য বন্ধ করেছে সেদেশের কর্তৃপক্ষ। একটি সংরক্ষিত প্রজাতির পাখি মাঠের ঠিক মাঝ বরাবর ডিম Read more

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ Read more

ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১
ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার আসামি নুর ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  সোমবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি Read more

অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক
অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক

গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকার ফুটপাত ও ফুটওভার ব্রিজ এখন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন দোকানের অংশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন