উন্নয়ন (৩য় পর্যায়–১ম সংশোধিত) প্রকল্পের আওতায় চলমান নির্মাণকাজ এ বছরের মধ্যেই সম্পন্ন করে ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ও প্রকল্পের সংস্থা প্রধান অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।জানা গেছে, এ প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের জন্য তিনটি এবং ছাত্রীদের জন্য দু’টি আবাসিক হল-সহ মোট ৪৫০০ আসনের ৫টি আবাসিক ভবন, একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন এবং দু’টি আবাসিক ভবন-সহ মোট ৯টি ১০ তলা ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন উপাচার্য।এনিয়ে গত ২১ অক্টোবর রাত ৮টায় উপাচার্যের রেসিডেন্স কাম অফিসে অনুষ্ঠিত সভায় টিকাদারদের উদ্দেশ্যে তিনি এ নির্দেশনা দেন তিনি।জনসংযোগ দপ্তর বরাত টিকাদারদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের আবাসন ও একাডেমিক সংকট নিরসনে চলমান প্রকল্প বাস্তবায়নে কোনো গাফিলতি সহ্য করা হবে না।’সভায় প্রকল্পের বাস্তব, ভৌত ও আর্থিক অগ্রগতির বিস্তারিত তথ্য ও সচিত্র উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী খান। উপস্থিত ছিলেন প্রকল্প ভিজিলেন্স টিমের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) একেএম শরীফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল-১) মো. আলিমুজ্জামান টুটুল-সহ দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা, চুক্তিবদ্ধ ঠিকাদার এবং প্রকল্প অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে, জানতে চাইলে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) একেএম শরীফ উদ্দিন বলেন, ‘ভিসি মহোদয়ের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। পরিকল্পনা ও রোডম্যাপ সমন্বিত করে সাজানো লাগবে। এ বছরে শেষ করতে হলে আরও জনবল প্রয়োজন। আমরা চেষ্টা করে যাচ্ছি শেষ করতে। পরিপূর্ণ বুঝিয়ে দিতে না পারলেও আবাসিক হলগুলো উদ্বোধন করার মতো পরিবেশ তৈরি হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে: পরিকল্পনা উপদেষ্টা
দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে আমাদের গবেষণার সক্ষমতাকে কাজে লাগাতে হবে। দেশের উপযোগী করে Read more

শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস
শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে তার সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

এবার বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও
এবার বৃত্তি পরীক্ষা দিতে পারবে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নয়, এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। হাইকোর্টের দেয়া এক রায়ে এমনটাই Read more

ভারতীয় দলের বাংলাদেশ সফর ঝুলে আছে দিল্লির সিদ্ধান্তে!
ভারতীয় দলের বাংলাদেশ সফর ঝুলে আছে দিল্লির সিদ্ধান্তে!

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এরই মধ্যে এ সিরিজের সূচি প্রকাশ Read more

চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে
চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সৌন্দর্যবর্ধন প্রকল্প নিয়ে আবারও দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন