নোয়াখালীর সুবর্ণচরে পরিবর্তন হচ্ছে কৃষির চিত্র। একসময় যেখানে কৃষকেরা ধান চাষের ওপরই নির্ভরশীল ছিলেন, এখন সেখানে ধানের বদলে বেগুন চাষে ঝুঁকছেন অনেকে। কারণ, ধানের তুলনায় বেগুন চাষে ১৫ থেকে ২০ গুণ বেশি ফলন ও লাভ হচ্ছে। উঁচু জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য পাচ্ছেন সুবর্ণচরের কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহায়তায় এই অঞ্চলে বেগুন চাষ এখন লাভজনক পেশায় পরিণত হয়েছে। ফলে বদলে যাচ্ছে কৃষকদের জীবনযাত্রার মান, বেড়েছে আত্মনির্ভরতা।চরজব্বার ইউনিয়নের কৃষক রহুল আমিন বলেন, ‘একসময় জীবিকার তাগিদে আমাদের এলাকার কৃষকেরা দেশের বিভিন্ন প্রান্তে শ্রম বিক্রি করতে যেতেন। এখন সবাই নিজেদের জমিতেই কাজ করছেন। অনেক বেকার যুবক বেগুন চাষ করে ঘুচিয়েছেন বেকারত্ব।’ইমান আলী বাজার এলাকার বেগুনচাষি মো. জাফর উল্যাহ জানান, তিনি ৮০ শতাংশ জমিতে প্রায় তিন লাখ টাকা খরচ করে বেগুন চাষ শুরু করেন। এখন পর্যন্ত সাড়ে সাত লাখ টাকার বেগুন বিক্রি করেছেন, আর বাকি ফসল থেকে আরও সাত থেকে আট লাখ টাকার বিক্রির আশা করছেন। ‘ধান চাষে এত লাভ কখনো হতো না,’ বলেন তিনি।তবে আগাম চাষের কারণে কিছু সমস্যার কথাও জানালেন উত্তর বাগ্যা গ্রামের বেগুনচাষি মো. হাসান আলী। তিনি বলেন, ‘লাভজনক হলেও আগাম মৌসুমে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। তবে কৃষি অফিসের পরামর্শে তা নিয়ন্ত্রণে রাখতে পারছি।’সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ বলেন, ‘সরকারি অর্থায়নে কৃষকদের সার, বীজ, নগদ অর্থসহ নানা সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে পোকামাকড় দমন ও আধুনিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে সুবর্ণচরের ২২০ হেক্টর জমিতে আগাম শীতকালীন বেগুন চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও ন্যায্য বাজারমূল্য পেলে আগামীতে আরও বেশি কৃষক এই চাষে আগ্রহী হবেন বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। বেগুন চাষে কৃষকদের সাফল্যে সুবর্ণচর এখন নতুন এক সম্ভাবনার মুখে। একদিকে স্থানীয় অর্থনীতিতে তৈরি হচ্ছে গতি, অন্যদিকে কৃষকরা নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন।আরিফ সবুজ/এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে
জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা জাহাজ ইসরায়েলের নৌবাহিনী জব্দ করেছে। আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে জাহাজটি জব্ধ Read more

দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল: আলী রীয়াজ
দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল: আলী রীয়াজ

দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেগুলো যাতে ভবিষ্যতে না হয় সেজন্য গণতান্ত্রিক শক্তিগুলো সংগ্রাম করেছে। এক্ষেত্রে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন Read more

দামুড়হুদায় দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়ে মিললো গুপ্তধন
দামুড়হুদায় দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়ে মিললো গুপ্তধন

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের শহিদুল ইসলাম দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় পেলেন ব্রিটিশ আমলের গুপ্তধন রুপার মুদ্রা।শনিবার (২০ Read more

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কলম্বিয়ার দুই নাগরিককে Read more

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে পদযাত্রায় হামলা চালানো হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এ হামলার Read more

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম
বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন